এক্সপ্লোর

Howrah : বাড়ছে সংক্রমণ, আমতায় পরপর ২দিন বন্ধ বাজার-দোকান ; ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা

Covid-19 : ওই এলাকায় ৭২ জন করোনা সংক্রমিত। এদের মধ্যে ২ জন হাসপাতলে ভর্তি থাকলেও, বাকি ৭০ জন হোম আইসোলেশনে  রয়েছেন

আমতা (হাওড়া) : হাওড়া গ্রামীণ এলাকা (Howrah Rural Area) আমতায় (Amta) বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে সোম-মঙ্গল, পরপর দু’দিন বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হয়। তবে, আর্থিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা চান, সপ্তাহে একদিন বাজার, দোকান বন্ধ রাখা হোক।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই এলাকায় ৭২ জন করোনা সংক্রমিত। এদের মধ্যে ২ জন হাসপাতলে ভর্তি থাকলেও, বাকি ৭০ জন হোম আইসোলেশনে  রয়েছেন। জেলা প্রশাসন থেকে আমতার কলাতলা, কলেজপাড়া, বন্দর এবং মেলাইচণ্ডী মন্দির এলাকায় সপ্তাহে দুই দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আগেই মাইকে প্রচার করে সতর্ক করে দেওয়া হয়েছিল। আজ ব্যবসায়ীরা সেইমতো এলাকার দোকানপাট এবং বাজার সব বন্ধ রাখেন।

সংক্রমণ রুখতে প্রশাসনের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রচার অভিযান। জোর দেওয়া হচ্ছে টিকাকরণেও (COVID-19 Vaccine)। কিন্তু সংক্রমণ ঠেকানো যাচ্ছে না কিছুতেই। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজার-দোকানপাট বন্ধ রাখার মতো পদক্ষেপ নিচ্ছে প্রশান। 

আরও পড়ুন ; করোনায় বিক্ষিপ্ত দু’-একটি ঘটনা, প্রশাসনিক নির্দেশে সিঙ্গুরে বাজার বন্ধই

সেই মতোই আজ, সোম এবং মঙ্গলবার হুগলির সিঙ্গুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত (Singur Panchayat Area) এলাকাতেও বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রোজগারের তাড়নায় নির্দেশ লঙ্ঘনের বিক্ষিপ্ত ছবি উঠে এসেছে সেখান থেকে। সোমবার সকালে বাজারে একটি ফলের দোকান খোলা থাকতে দেখা গেল। আবার মাছের বাজারে বঁটিতে মাছ কাটতেও দেখা গেল ব্যবসায়ীকে।

এদিকে রাজ্যে (West Bengal) লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও, বিয়ের মরশুম বলে, দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়ানো হল বীরভূমের (Birbhum) চার পুর এলাকায়। 

করোনা সংক্রমণ মোকাবিলায় তত্পর পুলিশ। বারুইপুরের কাছারি বাজার মোড়ে চলল ধরপাকড়। বিনা মাস্কে ঘোরাফেরা করায়, ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কাছারি বাজারের ভিতরেও অসচেতনতার ছবি। ক্রেতা-বিক্রেতাদের অনেকেরই মুখে নেই মাস্ক। প্রশ্ন করলে বিধিভঙ্গকারীরা দিচ্ছেন অজুহাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বারুইপুর পুর এলাকায় সমস্ত দোকান, বাজার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এরপরও বারুইপুর কাছারি বাজারে কোভিড বিধিভঙ্গের ছবি ভয় ধরাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget