এক্সপ্লোর

Howrah News: ডোমজুড়ে ডাকাতির দুদিন পার, এখনও অধরা দুষ্কৃতীরা

Domjur Update: তারপরেও অধরা দুষ্কৃতীরা, আতঙ্কে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তরফে ডোমজুড়ে প্রতিবাদ মিছিল। 

সুনীত হালদার, হাওড়া: ডোমজুড়ে (Howrah News) ভয়াবহ ডাকাতির ২ দিন পার, এখনও অধরা দুষ্কৃতীরা। থানার ৭০০ মিটারের মধ্যে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ডাকাতি। আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকে লুঠপাট। মুখ ঢেকে নয়, খোলা রেখেই বেপরোয়া তাণ্ডব চালানোর পরেও অধরা দুষ্কৃতীরা। যা নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তরফে ডোমজুড়ে প্রতিবাদ মিছিল করা হয়। 

এখনও অধরা দুষ্কৃতীরা: ২ দিনের ব্যবধানে রাজ্যে জোড়া ডাকাতির ঘটনা। রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার হলেও, ডোমজুড়ে সোনার দোকানের লুঠের দু'দিন পরেও অধরা দুষ্কৃতীরা। দুটি জায়গাতেই থানার কাছে ভরদুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুম এবং ডোমজুড়ে MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্সে ডাকাতির ঘটনায় মিলেছে বিহার ও ঝাড়খণ্ড যোগ রয়েছে। রানিগঞ্জের ঘটনায় এখনও বিহার ও ঝাড়খণ্ডে তল্লাশি চালাচ্ছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট। অন্যদিকে, ডোমজুড়ে সোনার দোকানে যারা হানা দিয়েছিল, তারাও বিহার অথবা ঝাড়খণ্ড থেকেই এসেছিল বলে মনে করছে পুলিশ। সময় যত গড়াচ্ছে, ততই পুলিশের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ। 

মঙ্গলবার, বেলা ১২টা ২০ নাগাদ, ডোমজুড়ে ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে লুঠপাট চালায় চার সশস্ত্র দুষ্কৃতী। মাত্র ১৫ মিনিটের অপারেশনে সাফ কয়েক কোটি টাকার গয়না। দোকান মালিক বাবা-ছেলেকে গান পয়েন্টে রেখে মুখ বেঁধে প্রায় ৫ কিলো সোনার গয়না লুঠ করা হয়। গরমের দুপুরে দোকান তখন একেবারে ফাঁকা। বাজার এলাকা থেকে শুরু করে রাস্তাঘাটও ছিল শুনশান। সেই সুযোগই কাজে লাগায় ডাকাত দল। দোকানে শুধুমাত্র মালিক, তাঁর ছেলে ও এক মহিলা কর্মী ছিলেন। সূত্রের খবর, ওই সময় যে দোকান ফাঁকা থাকে, তা স্থানীয় কোনও টিপারই জানায় দুষ্কৃতীদের। আশেপাশের দোকানের থেকে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্সে বেশি গয়া মজুত থাকে, সম্ভবত সে খবরও ছিল তাদের কাছে। দোকান থেকে হাওড়া-আমতা রোড ধরে ৭০০ মিটার দূরে ডোমজুড় থানা। ডাকাতির পর ওই রাস্তা ধরেই এগোয় দুষ্কৃতীরা।থানার প্রায় ৫৫০ মিটার আগে গলি পথ ধরে সোজা ১৯ নম্বর জাতীয় সড়কে গিয়ে ওঠে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Recruitment Scam: নতুন এজেন্টদের হদিশ, অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget