এক্সপ্লোর

Howrah News: তৈরি হচ্ছে নামের তালিকা, হাওড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের

Prophet Remarks Protests:

অর্ণব মুখোপাধ্যায় ও সুনীত হালদার, হাওড়া: পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য (Prophet Remarks Protest)করেছিলেন দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তার আঁচে গত কয়েক দিন ধরেই পুড়েছে হাওড়া। উলুবেড়িয়া থেকে পাঁচলা, সলপ থেকে ডোমজুড়। প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল হিংসাত্মক আকার ধারণ করেছে বেশ কিছু জায়গায়। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। তাতে ক্ষতিগ্রহস্ত হয়েছেন সাধারণ ব্যবসায়ী থেকে আম জনতা। দোকানঘর, গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রভূত। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সাহায্যপ্রদানের ভাবনা চলছে বলে জানা গিয়েছে (Howrah News)। 

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের

শনিবারও পাঁচলা বাজার এলাকায় ব্যাপক তাণ্ডব চলেছিল। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একাধিক দোকানে। রবিবার স্থানীয় বিডিও অফিস থেকে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত দোকান গুলি তাঁরা পরিদর্শন করেন। 

হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া, পাঁচলা, ডোমজুড় ও সাঁকরাইল-সহ যেই সব এলাকায় অশান্তি হয়েছে, সেখানকার ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে পদক্ষেপ করা হবে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন: Suvendu Adhikari Updates: হাওড়া যেতে বাধা, মুখ্যসচিবকে চিঠি শুভেন্দুর, বললেন, 'আমি স্তম্ভিত'

শনিবারের অশান্তির পর রবিবার থমথমে হাওড়ার পাঁচলা (Howrah News)। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। ডোমজুড় থানাতেও যান তিনি। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা এবং জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। 

একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি

রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
TMC News: দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
West Bengal News LIVE Updates: অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও
অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget