এক্সপ্লোর

 Howrah News: ডোমজুড়ে ভেজাল আটার রমরমা কারবার, বাড়ছে ক্ষোভ

 Howrah News: প্রতি উপভোক্তা মাসে তিন কেজি করে আটা পান। এছাড়াও অন্নপূর্ণা যোজনায় উপভোক্তারা আরও অনেক বেশি আটা বিনামূল্যে রেশন দোকান থেকে পান।

 

 


সুনীত হালদার, ডোমজুড় (হাওড়া): ডোমজুড় জুড়ে রমরমিয়ে চলছে ভেজাল আটা-চক্র (Adulterated flour Racket) । একশ্রেণীর খরিদ্দার রেশন দোকান (Ration Shops)  থেকে গরিবদের জন্য বরাদ্দ আটা তুলে নিয়ে তা বিক্রি করছে আটা কলে। আটা কলগুলি আবার সেই আটা অন্য আটার সঙ্গে মিশিয়ে চড়া দামে (High Prices) খোলাবাজারে (Open Market)  বিক্রি করছে। ফলে তাদের লাভের অঙ্ক বাড়ছে।   এই ঘটনা নিয়ে বাড়ছে ক্ষোভ।

রাজ্য সরকারের খাদ্য দপ্তর বিপিএল তালিকাভুক্ত উপভোক্তাদের  জন্য রেশনে বিনামূল্যে প্যাকেটবন্দি আটা দেয়। প্রতি উপভোক্তা মাসে তিন কেজি করে আটা পান। এছাড়াও অন্নপূর্ণা যোজনায় উপভোক্তারা আরও অনেক বেশি আটা বিনামূল্যে রেশন দোকান থেকে পান।  উপভোক্তাদের অভিযোগ রেশন দোকানে সরবরাহ করা আটার মান খুব খারাপ। আটাতে ভুষি বেশি এবং সুস্বাদু নয়। তাই তাঁরা ওই আটা রুটি তৈরি না করে স্থানীয় আটা কলে বিক্রি করে দিচ্ছেন। আটা কলের মালিকরা আবার সেই আটা তাঁদের তৈরি নতুন আটার সঙ্গে মিশিয়ে চড়া দরে বিক্রি করছেন খোলাবাজারে।

এই চক্র চলছে ডোমজুড়ের উত্তর ঝাপরদহ, দক্ষিণ ঝাপরদহ এবং বেগড়িতে। সম্প্রতি ডোমজুড়ের  উত্তর ঝাপরদহ এলাকায় ক্রেতাদের থেকে অভিযোগ পেয়ে ডোমজুড় থানার পুলিশ হানা দেয় আটা কলে।  আটা কলের মালিক রেশনে বরাদ্দ আটা উপভোক্তাদের থেকে কেনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন , উপভোক্তারা  রেশনের আটা খেতে না পেরে তাদের বিক্রি করছেন। তারা সেই আটা কিনে তা থেকে নতুন আটা তৈরি করে বাজারে বিক্রি করছেন। তিনি আরো বলেন,  আটার বদলে সরকারের গম দিলে ক্রেতাদের সুবিধা হতে পারে। এদিকে জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক সরকারি আটা বিক্রির কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এভাবে সরকারের দেওয়া আটা খোলাবাজারে বিক্রি  বেআইনি। কিছু অসাধু ব্যবসায়ী সরকারি আটা কিনে ব্যবসা করছে। তিনি আরও বলেন, তাঁরা অভিযোগ পেলে পুলিশকে নিয়ে অভিযান চালান।

সেরা শিরোনাম

West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget