এক্সপ্লোর

Howrah: ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, বৈঠকে পুর প্রশাসন, উপস্থিত ফিরহাদ হাকিম

Dengue Fever: বালির রবীন্দ্র ভবনে জরুরি ভিত্তিতে একটি মিটিং হয়। এদিন মিটিংয়ে ছিলেন নগর ও উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সমবায় মন্ত্রী এবং জেলার পদস্থ কর্তারা।

ভাস্কর ঘোষ, হাওড়া: বৃষ্টি হচ্ছে, কখনও আবার রোদ। ঠিক এমন আবহাওয়াতেই থাবা বসাচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গি। আর ডেঙ্গির প্রকোপ বাড়ছে হাওড়া পুর এলাকাতেও। একই ছবি বালিতেও। যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে স্থানীয় প্রশাসনের মধ্যে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

বুধবার বালির রবীন্দ্র ভবনে জরুরি ভিত্তিতে একটি মিটিং হয়। এদিন মিটিংয়ে ছিলেন নগর ও উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), সমবায় মন্ত্রী এবং জেলার পদস্থ কর্তারা। পড়শি জেলা হুগলির (Hooghly) উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান এবং হুগলির জেলাশাসকও উপস্থিত ছিলেন বৈঠকে।  আলোচনা শেষে ফিরহাদ হাকিম জানান, যেভাবে ডেঙ্গি বাড়ছে তা নিয়ে তাঁরা চিন্তিত। গতকাল একজন মারা গিয়েছেন। এ নিয়েই আজ বৈঠক হয়েছে। ডেঙ্গি রুখতে যে সমস্ত জায়গায় খামতি আছে তা নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গি পরিস্থিতর মোকাবিলায় হাওড়া (Howrah) পুরসভার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

রাজ্যে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এমনকী এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গি-তথ্য গোপনেরও অভিযোগ উঠেছে। মঙ্গলবারই এমন অভিযোগ উঠেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজারের দিকে এগোচ্ছে। কিন্তু সেদিন কেন্দ্রীয় পোর্টালে ওই সংখ্যা মাত্র ২৩৯। তার ফলেই উঠেছে তথ্য গোপনের অভিযোগ। 

মশাবাহিত রোগের আতঙ্ক:
বর্ষা শুরুর পর থেকেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। অগাস্টে, খাস কলকাতার কালীঘাটে ডেঙ্গির কারণে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। তারপরে হরিদেবপুরেও ডেঙ্গি আক্রান্ত হয়ে এক বাসিন্দার মৃত্যুর অভিযোগ ওঠে। পাশাপাশি, হাওড়া ও হুগলিতেও ডেঙ্গির প্রকোপে মৃত্যুর ঘটনা ঘটেছে। অগাস্টে হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তারপরে চলতি মাসেও হাওড়ায় এক পড়ুয়া ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। হুগলির উত্তরপাড়াতেও একই ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরেই হুগলির উত্তরপাড়ার এক বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। স্বাস্থ্য দফতরের তরফেও জানানো হয়েছে, হুগলির উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর, চন্দননগর পুর এলাকায় ডেঙ্গি সংক্রমণের প্রবণতা অনেকটা বেশি।

পরিস্থিতি সামলাতে আগেভাগেই প্রস্ততি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় মশা মারার তেল স্প্রে করা, মশার লার্ভার অনুকূল পরিবেশ নষ্ট করার কাজ চলছে। পাশাপাশি চলছে সচেতনতার কাজও। 

আরও পড়ুন:  'আসানসোলের মানুষ যদি বলেন আমি কয়লার সঙ্গে যুক্ত, রাজনীতি ছেড়ে দেব', তোপ মন্ত্রীর

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget