এক্সপ্লোর

Howrah News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন'

Howrah Murder Case: ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন' ! স্থানীয় বাসিন্দাদের হাতে 'ভাঙচুর' প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি..

সুনীত হালদার, হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন' ! স্থানীয় বাসিন্দাদের হাতে 'ভাঙচুর' প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি। ঘটনাস্থল বাঁকড়ার মুন্সীডাঙ্গা সরদার পাড়া। ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী। পলাতক প্রেমিক।

Howrah News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন

কিছুদিন আগে বাঁকড়া মুন্সীডাঙ্গা সরদার পাড়ার জামাকাপড়ের ব্যবসায়ী নাসিম সরদার (৩৮) এর স্ত্রীর সঙ্গে ওষুধ দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সরদার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলে অভিযোগ।


Howrah News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন

কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম। পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। ওই ছবি নার্সিংহোমের চিকিৎসককে  দেখানো হলে জানা যায়, ওই ওষুধ খাওয়ার ফলেই তার কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায়। এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।


Howrah News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন

শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমকে কবর দিয়ে এসে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ । পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম। এই ঘটনায় গত রাতেই নাসিমের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

আরও পড়ুন, ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৪০ কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা শাহের

চলতি বছরে আরও একটি ভয়াবহ ঘটনার সম্মুখীন হয় বেহালা। সন্দেহের বশে যেখানে স্ত্রীকে খুন করেছিলেন স্বামী। কৃতকর্মের কথা জানিয়ে ১০০ ডায়ালে ফোনও করেছিলেন অভিযুক্ত। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। বেহালা চৌরাস্তার কাছে রাজা রামমোহন রায় রোডে এই ঘটনাটি ঘটেছিল। মৃত গৃহবধূর নাম সমাপ্তি ওরফে কৃষ্ণা দাস। অভিযোগ, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী কার্তিক দাস। এই নিয়ে অশান্তি লেগেই ছিল। এরপর রাতে মত্ত অবস্থায় তুমুল বচসার পর স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছিলেন স্বামী। এরপর নিজেই ১০০ ডায়ালে ফোন করে জানিয়েছিলেন পুলিশকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget