এক্সপ্লোর

Howrah Fire: হাওড়ায় জুটমিলে বিধ্বংসী আগুন, পাশেই পেট্রোল পাম্প, বাড়ছে আতঙ্ক

Howrah Fire : পাশেই রয়েছে পেট্রোল পাম্প। দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারে ভেবে বন্ধ করা হয়েছে সেটি। 

সুনীত হালদার, হাওড়া : উৎসবের আনন্দ বদলে গেল হাহাকারে। ধনতেরসে ( Dhanteras ) যেখানে সর্বত্র সমৃদ্ধির দেবীর আরাধনা, সেখানে সর্বহারা হতে পারেন বহু মানুষ। সাতসকালে হাওড়ার একটি কারখানা ও গুদামে ( Howrah factory fire  )  লেগে গেল বিধ্বংসী আগুন। কালো কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে চার পাশ। দূর থেকে দেখে যাচ্ছে লেলিহান শিখা। পাশেই রয়েছে পেট্রোল পাম্প। দুর্ঘটনা আরও ভয়বহ হতে পারে ভেবে বন্ধ করা হয়েছে সেটি। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। 

 দমকল সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর কয়েকটি গুদামে। গুদামের পাঁচিলের গায়েই রয়েছে পেট্রোল পাম্প। বড়সড় বিপদ এড়াতে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। ফোরশোর রোডের একাংশে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। 

আপডেট

প্রায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল হাওড়ার ফোরশোর রোডে গুদাম ও কারখানার বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও হাওড়া সিটি পুলিশের কমিশনার।  ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, বললেন মন্ত্রী। 

 ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি

ফোরশোর রোডে অগ্নিকাণ্ডের পর এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল। ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। সকাল ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয়। আচমকাই ভেঙে পড়ে জুটমিলের পাঁচিল সমেত ছাউনি। ঘটনাস্থল মালিপাঁচঘড়া থানার পুলিশ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের 
উদ্ধারের চেষ্টা চলছে।  

এর আগে, দেবীপক্ষের সূচনার দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয় হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য় তেলের গুদাম।  প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। প্রায় ৫ হাজার বর্গফুটের গুদামটিকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। আগুনের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গুদামের শেড। আশেপাশে একাধিক কারখানা থাকায় ব্য়াপক আতঙ্ক ছড়ায় সেদিন। দমকলের তৎপরতায় আগুন অন্য় কারখানায় ছড়িয়ে পড়েনি যদিও। ওই ভোজ্য় তেলের গুদামে নাইট শিফটে কাজ হত না। ফলে হতাহত এড়ানো গিয়েছিল। তবে অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়। 

আরও পড়ুন: রাম মন্দিরের তরফে আতপ চাল পৌঁছল কলকাতায়, সেই চাল দিয়ে অযোধ্য়ায় আমন্ত্রণ জানাবে বিশ্ব হিন্দু পরিষদ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget