এক্সপ্লোর

Howrah News: চায়ের দোকানে সিলিন্ডারে অগ্নিকাণ্ড, ফেলে দেওয়ার পর নর্দমায় ছড়াল আগুনের হল্কা

Howrah News: নর্দমার জলে বাহিত গ্যাসের আগুন বিভিন্ন জায়গায় জ্বলতে থাকে। প্রায় চার থেকে পাঁচটি নর্দমার মুখ থেকে আগুনের হল্কা বেরোতে থাকে।আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা


ভাস্কর ঘোষ, রাজচন্দ্রপুর:  চায়ের দোকানে (Tea Shop) গ্যাস সিলিন্ডারে (LPG Cylinder) আগুন। আর সেই আগুন  (Fire) ছড়িয়ে পড়ল নর্দমাতেও (Drain)। রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন (Rajchandrapur railway station) সংলগ্ন এলাকায়  ঘটনা ঘিরে ছড়িয়ে পড়ল আতঙ্ক (Panic)। চায়ের দোকানদার গ্যাস সিলিন্ডারটি পাশের নর্দমায় ছুড়ে ফেলার পর এই ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আধ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল। 
জানা গেছে, শিয়ালদা-ডানকুনি শাখার এই  রেল স্টেশনের বাইরে  প্রতিদিনের মতো আজও চায়ের দোকান সামলাচ্ছিলেন  হারু রায় নামে এক বিক্রেতা।  নিশ্চিন্দা থানা এলাকার রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে হারু রায় নামে এক ব্যক্তির চায়ের দোকান।  আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বিপদ বুঝতে পেরে আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানদার জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি পাশের নর্দমায় ফেলে দেন। 

কিন্তু এতেও বিপদ কাটেনি।  সিলিন্ডার নর্দমায় ছুড়ে ফেলার পর অন্য ঘটনা ঘটতে শুরু করে।  নর্দমার জলে বাহিত গ্যাসের আগুন বিভিন্ন জায়গায় জ্বলতে থাকে। প্রায় চার থেকে পাঁচটি নর্দমার মুখ থেকে আগুনের হল্কা বেরোতে থাকে। এভাবে আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।  তাঁরা দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।  তবে সাপ্তাহিক লকডাউনে ওই চায়ের দোকানটি কী করে খোলা থাকে সে নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, বিড়ির আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে খড়্গপুরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের তালবাগিচা এলাকায়। মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন।  কিন্তু ছিলেন চেইন স্মোকার। প্রচুর বিড়ি খেতেন। কিন্তু বাড়িতেই এই বিড়ি একদিন তার প্রাণ কেড়ে নেবে তা এক বিন্দুও টের পাননি সনৎ চক্রবর্তী। রাতে ঘুমানোর সময় বিড়ি খেয়ে ফেলে দেযন। আর সেই বিড়ির আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সনৎ বাবুর। তাঁর বয়স ৫৯ । ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দা এবং খড়গপুর লোকাল থানার পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয়।

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget