এক্সপ্লোর

Howrah Flower Price : আবহাওয়ার খামখেয়ালিতে লাগামছাড়া মূল্য জবার! কালীপুজোয় ১০৮ জবার মালা কিনতে...

মায়ের পায়ে নিবেদন করার জন্য জবা ফুলের চাহিদা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ফুলের দামও। 


সুনীত হালদার, হাওড়া : আবহাওয়ার খামখেয়ালিপনা এবং অতি বৃষ্টির জেরে এবারের কালীপুজোয় ফুলে দাম আকাশছোঁয়া।  মায়ের পায়ে নিবেদন করার জন্য জবা ফুলের চাহিদা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ফুলের দামও।  হাওড়ার ফুল চাষিরা জানিয়েছেন, চাহিদা অনুযায়ী জবা ফুলের উৎপাদন না হওয়ায় এই সমস্যা। এর পাশাপাশি অন্যান্য ফুলের দামও কিছুটা বাড়বে। এর ফলে গৃহস্থদের মাথায় হাত। বাজেট বাড়ছে বারোয়ারি পুজো উদ্যোক্তাদের।           

বাগনানের দামোদর এবং রূপনারায়ণ নদীর চরে কমপক্ষে পাঁচ হাজার ফুলচাষীর রুটি রুজি ফুল চাষ। এখানকার দেউলটির ওরফুলি অঞ্চলে হেলেদীপ, নাচক, ঘোড়াঘাটা মাকরদহ, খানজাদাপাড়া, বীরপুর, কাঁটাপুকুর এইসব গ্রামগুলিতে চাষিরা সারা বছর ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর উৎসবের মরশুমে ফুলের চাহিদা বাড়লে তাদের হাতেও বাড়তি পয়সা আসে। কিন্তু এবছর রেকর্ড পরিমান বৃষ্টি এবং হঠাৎ ঠান্ডা আবহাওয়ার কারণে ফুল চাষের ক্ষতি হয়েছে। বিশেষত কালীপুজোর আগে জবা ফুলের চাষ। প্রতিবছরের মতো এবারও জবা ফুলের ভালো চাহিদা থাকলেও ফলন কম। ফলে কালীপুজোর জন্য ১০৮ জবা ফুলের মালার দাম পাইকারি বাজারে চড়তে পারে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত। খুচরো বাজারে তা বিক্রি হতে পারে দেড়শ টাকা বা তার বেশি দরে। একইভাবে অপরাজিতা, গাঁদা, দোপাটি সহ অন্যান্য ফুলের দাম বাড়তে পারে এমনটাই জানিয়েছেন ফুল চাষিরা। 

কী বলছেন ফুল চাষিরা ?                 

জবা ফুল চাষিরা জানিয়েছেন প্রথমে বৃষ্টি এবং পরে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে গাছে অনেক কম ফুল ধরেছে। গাছের গোড়ায় জল জমে যাওয়ার ফলে এই সমস্যা দেখা দিয়েছিল। কুঁড়ি অবস্থায় অনেক ফুল ঝরে গেছে। আবার অনেক গাছের পাতাও নষ্ট হয়ে গেছে। সেই কারণে ফলন কম। 

সোমবার কালীপুজো। তাই ফুল চাষিরা এখন মাঠে জবা এবং অন্যান্য ফুল তুলতে ব্যস্ত। সেই ফুল দিয়ে তৈরি হচ্ছে মালা। তারপর তারা সেই ফুল এবং মালা নিয়ে সরাসরি চলে আসবেন কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারে। অনেকে আবার ফুল তুলে তা পাঠিয়ে দিচ্ছেন কোল্ড স্টোরে। সেখান থেকেই পাঠানো হবে বাজারে। তবে তাদের আশা দাম যাই হোক ভক্তরা মায়ের পুজোর জন্য চড়া দামে জবা কিনতে পিছুপা  হবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget