এক্সপ্লোর

Howrah: ডিএ-দাবিতে ধর্মঘটকে সমর্থন! প্রধানশিক্ষককে 'হুমকি' তৃণমূল নেতার

DA Agitation:পুলিশি নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন স্কুলের শিক্ষকরা। ডোমজুড়ের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁরা।

 

সুনীত হালদার, হাওড়া: স্কুলের প্রধান শিক্ষক। তাঁকেই নাম ধরে সম্বোধন তৃণমূল নেতার। শুধু তাই নয়। হোয়াটসঅ্যাপে দেওয়া হল হুমকি বার্তাও। ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়।

ডোমজুড়ের নিবড়া প্রিয়ময়ী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের নাম করে জেলা তৃণমূলের শিক্ষা সেলের হোয়াটসআপ গ্রুপে এমনই বার্তা দেওয়া হয়েছিল। এমনকী বাইক বাহিনী নিয়ে স্কুলে এসেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের শিক্ষা সেলের সদস্য ধ্রুবজ্যোতি সেনের বিরুদ্ধে। কী কারণ? বকেয়া DA-এর দাবিতে ধর্মঘটের দিন স্কুলে না এলে খেলা হবে--এমনটাই হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বকেয়া DA'এর দাবিতে ধর্মঘটের দিন স্কুলে না এলে খেলা হবে। ডোমজুড়ের নিবড়া প্রিয়ময়ী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের নাম করে জেলা তৃণমূলের শিক্ষা সেলের হোয়াটসআপ গ্রুপে এমনই বার্তা দেওয়া হয়েছিল। এমনকী বাইক বাহিনী নিয়ে স্কুলে এসেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের শিক্ষা সেলের সদস্য ধ্রুবজ্যোতি সেনের বিরুদ্ধে। ওই ঘটনায় এবার পুলিশি নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন স্কুলের শিক্ষকরা। ডোমজুড়ের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁরা। ঘটনাটি স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত, তবে তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে যুক্ত শিক্ষকদের উজ্জীবিত করতে এধরনের বার্তা দিয়েছিলেন বলে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত।

গত শুক্রবার, অর্থাৎ, ১০ তারিখ DA-র দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছিলেন, হাওড়ার ডোমজুড়ের নিবিড়া প্রিয়ময়ী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কমলেশ ঘোষ। তিনি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাঁকড়া চক্রের সভাপতি। অভিযোগ, ধর্মঘটের ক'দিন আগে থেকেই তাঁর নাম করে সোশাল মিডিয়ায় হুমকি দিচ্ছিলেন হাওড়া জেলা তৃণমূল শিক্ষা সেলের সক্রিয় সদস্য়, ধ্রুবজ্য়োতি সেন। ধর্মঘটের দিন, তৃণমূলের বাইক বাহিনী স্কুলে এসে তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ।

প্রধান শিক্ষকের অভিযোগ:
ডোমজুড়ের নিবিড়া প্রিয়ময়ী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কমলেশ ঘোষ বলেন, 'আমি ধর্মঘটের সমর্থনকারী। রাজ্য়ের শাসকদলের প্রাথমিক শিক্ষা সংগঠন অপমানজনক ভাষায় লেখে খেলা হবে। লেখে কমলেশ না এলে খেলা হবে। নাম করে বলছে, কমলেশ না এলে খেলা হবে। আমি অনুমান করেছিলাম কিছু একটা ঘটবে। school-  এ আসার পর দেখি কোনও ছাত্রছাত্রী আসছে না। একটা সময় পর আমরা গেট বন্ধ করে দিই।' প্রধান শিক্ষকের অভিযোগ,পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়েও হুমকি দেওয়া হয়েছে। ভয়ে স্কুলে আসছে না তারা। হঠাৎ করেই স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার চোখে পড়ার মতো কমে গিয়েছে।

অভিযুক্তের দাবি:
অভিযুক্ত তৃণমূল শিক্ষক নেতার দাবি, ধমক দিতে নয়, স্কুলে খোঁজ খবর নিতে গেছিলাম। হাওড়ায় তৃণমূলের শিক্ষা সেলের সদস্য ধ্রুবজ্য়োতি সেন বলেন, 'এটা কোনওভাবেই ধমকি চমকি নয়। এটা তো আমাদের স্লোগান-খেলা হবে। আমরা খেলার মাধ্য়মে বন্ধ রেখে দেব। ওরা গিয়ে দেখে স্কুলের গেট খুলছে না। তাই পাড়ায় গেছিলাম খোঁজ খবর নিতে। মিড ডে মিল নিয়ে দুর্নীতি করলেন। ২০০ বাচ্চা খেতে পেল না।'

আরও পড়ুন: আরও ঘোরাল অচলাবস্থা, সোমবার থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget