এক্সপ্লোর

Howrah JMB Terrorist Arrest : এলাকা থেকে JMB জঙ্গি গ্রেফতার হওয়ার পরও পরিচয়পত্র যাচাই না করে ভাড়া দেওয়া চলছে বাঁকড়ায়

স্থানীয় সূত্রে খবর দুজনই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার আগে কোন পরিচয়পত্র এবং ছবি বাড়ির মালিক অথবা স্থানীয় থানাতে জমা দেননি। স্থানীয় মসজিদ কমিটির সুপারিশে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়।

সুনীত হালদার, হাওড়া : হাওড়ার বাঁকড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতারের পরও ফেরেনি হুঁশ। এলাকাবাসীর অভিযোগ, নথি ছাড়াই দেওয়া হচ্ছে ভাড়া। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে প্রচার শুরু হবে।

 জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার
কয়েকদিন আগে হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গা থেকে আনিরুদ্দিন আনসারী নামে এক সন্দেহভাজন জঙ্গিকে (JMB) গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)।  তাকে জিজ্ঞাসাবাদ করে ওই এলাকার বাসিন্দা মঈনুদ্দিন তরফদারের সন্ধান পায় এসটিএফ। দুজনেই স্থানীয় মাদ্রাসার শিক্ষক ছিলেন। আনিরুদ্দিনের গ্রেফতারের  পরের দিন ভোর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না মঈনুদ্দিনের। বাড়ি তালা বন্ধ। সপরিবারে পলাতক। সন্দেহভাজন জঙ্গির বাড়ির মালিক জানিয়েছেন, ' ও আমার বাড়িতে ৫ বছর ভাড়া ছিল। কোনও কাগজপত্র নেই। মসজিদ কমিটি বলেছিল তাই ভাড়া দিই। কোথায় গেছে জানি না।' স্থানীয় সূত্রে খবর দুজনই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার আগে কোন পরিচয়পত্র এবং ছবি বাড়ির মালিক অথবা স্থানীয় থানাতে জমা দেননি। স্থানীয় মসজিদ কমিটির সুপারিশে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়। এমনটাই জানিয়েছেন বাড়ির মালিকরা। 

 হুঁশ ফেরেনি বাঁকড়ায়
এদিকে হুঁশ ফেরেনি বাঁকড়ায়  কিছু বাড়ির মালিকের। বাইরের লোকেদের পরিচয়পত্র যাচাই না করে ভাড়া দেওয়া চলছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে তাঁরা প্রশাসনিক তৎপরতা দাবি করছেন। মুন্সিডাঙা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্রই তৈরি হয় না। শেখ সইফুদ্দিন জানাচ্ছেন, ' আমরা আতঙ্কিত, বিভিন্ন জায়গা থেকে লোক এসে ভাড়া নিচ্ছে, কোনও পরিচয়পত্র নিচ্ছে না। বড় বড় ঘটনা ঘটছে। প্রশাসনের সতর্ক হওয়া উচিত।' 

বাঁকড়া দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মেহের আলি জানিয়েছেন, তাঁরা পরিচয়পত্র যাচাই করে যাতে ঘর ভাড়া দেওয়া হয়, তার জন্য বাড়ির মালিকদের সতর্ক করেছেন। এর পাশাপাশি এই নিয়ে তারা প্রচার করবেন। পুলিশের পক্ষ থেকেও নতুন ভাড়াটেদের সম্পর্কে তথ্য জানার জন্য টেনান্ট ফর্ম পূরণ করার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করা হয়েছে।

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget