এক্সপ্লোর

Howrah Death : জমিতে ধান কাটতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাজ পড়ে হাওড়ায় মৃত ৩, আহত ৩

Lightning Death : রাজ্যের ৬ জেলাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের জেরে।

সুনীত হালদার, হাওড়া : স্বস্তির বৃষ্টিতে দহনজ্বালা থেকে নিস্তার পেলেও প্রবল বজ্রবিদ্যুৎ কেড়ে নিল একাধিক প্রাণ। রাজ্যজুড়ে একাধিক জেলা থেকে মিলেছে বাজ পড়ে মৃত্যুর (Lightning Death) খবর। জানা যাচ্ছে, শেষ পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের জেরে। হাওড়া (Howrah Death) জেলাতে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত আরও ৩ জন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জমিতে ধান কাটার কাজে গিয়ে বাজ পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে কয়েকজনের। 

পুলিশ সূত্রে খবর, আমতা থানার (Amta Police Station) শেরপুরের বাসিন্দা মহানন্দ ঘুকু (৫৩), আমতা থানার মিল্কিচক ধুনরি পাড়ার বাসিন্দা মহম্মদ ইসমাইল (৩৭) এবং বাগনান থানার (Bagnan Police Station) বাকসি দেউলগ্রাম ছিলামপুরের বাসিন্দা জুলফিকার হোসেন (২২)। পুলিশ দেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে আমতার শেরপুরে জমিতে ধান কাটছিলেন মহানন্দ ঘুকু। সেই সময় জমিতে বাজ পড়লে তিনি মারাত্মক জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে আমতার মিল্কিচক ধুনুড়ি পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল বন্ধুদের সঙ্গে বাড়ির কাছে জমিতে বসেছিলেন। সেই সময় জমিতে বাজ পড়লে ইসমাইল সহ তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাগনান থানার বাকসি দেউলগ্রাম ছিলামপুরের বাসিন্দা জুলফিকার হোসেন জমিতে ধান কাটার সময় আচমকা বাজ পড়লে তিনি গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- স্বস্তির বৃষ্টির মাঝে মর্মান্তিক পরিণতি, বাজ পড়ে রাজ্যে ছ'জেলায় ১৫ জনের মৃত্যু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।                

আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget