এক্সপ্লোর

Howrah News: ফের প্রচুর শব্দবাজি ও বাজির মশলা উদ্ধার হাওড়ায়

Howrah Fire Crackers Rescue: নিষিদ্ধ বাজি উদ্ধার নিয়ে রাজ্য পুলিশের ডিজির নির্দেশে জেলা জুড়ে চলছে পুলিশি অভিযান। আর এবার হাওড়া জগৎবল্লভপুরের জঙ্গল থেকে উদ্ধার ফের প্রচুর শব্দবাজি এবং বাজির মশলা।

সুনীত হালদার, হাওড়া: নিষিদ্ধ বাজি উদ্ধার নিয়ে রাজ্য পুলিশের ডিজির নির্দেশে জেলা জুড়ে চলছে পুলিশি অভিযান। হাওড়া জগৎবল্লভপুরের মালপাড়ার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ফের প্রচুর পরিমাণে শব্দবাজি এবং বাজির মশলা।

আজ সকালে জগৎবল্লভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালায়। উদ্ধার করে প্রায় এক হাজার কেজি বাজি এবং বাজির মশলা। উল্লেখ্য দিন কয়েক আগে একইভাবে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর পরিমাণ বাজি। জগৎবল্লভপুর থানার পুলিশ ওই বাজি বাজেয়াপ্ত করেছে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের মধ্যে বাজি-বিস্ফোরণে হারিয়েছে একাধিক প্রাণ। এগরা, বজবজের জোড়া দুর্ঘটনার রেশ কাটার আগেই ফের বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে বীরভূমের (Birbhum) দুবরাজপুরে। যার পরই বেআইনি বাজির (Illegal Crackers) বিরুদ্ধে শুরু হয় অভিযান। চলছে ব্যাপক ধরপাকড়। হাজার হাজার কেজি বাজি উদ্ধার। বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে ৩টি প্রাণ ঝরে যাওয়ার পর অবশেষে সক্রিয় পুলিশ (Police)। অন্যদিকে, ঘটনাস্থলে যেতে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়তে হয় এবিপি আনন্দর প্রতিনিধিদের। 

এগরার পর বজবজেও ফের বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণ। বজবজে একই পরিবারের ৩ জনের মৃত্যুর পর অবশেষে সক্রিয় পুলিশ। আর সেখানেই খবর সংগ্রহ করতে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়ল এবিপি আনন্দ। ব্যাপক অভিযান চালিয়ে হাজার হাজার কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নিষিদ্ধ বাজি রুখতে মাইকে সচেতনতা প্রচারও চালিয়েছে পুলিশ। 

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বর্তমানে একমাত্র গ্রিন বাজিই বৈধ। পশ্চিমবঙ্গে গ্রিন বাজির আওয়াজ ৯০ ডেসিবেলের মধ্যে হতে হয়। অন্য রাজ্য়ের ক্ষেত্রে গ্রিন বাজির শব্দ ১২০ ডেসিবেল। গ্রিন বাজিতে কী ধরনের মশলা ব্যবহার করা যাবে তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন আছে ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের। ১৫ কেজি পর্যন্ত মশলা দিয়ে বাজি তৈরি করতে হলে, জেলা শাসকের থেকে অনুমতি নিতে হয়। ৫০০ কেজি পর্যন্ত মশলার বাজি তৈরি করতে কেন্দ্রীয় সরকারের কম্পট্রোলার অফ এক্সপ্লোসিভের অনুমতি লাগে। তার বেশি পরিমাণ বাজি তৈরির ক্ষেত্রে, অনুমতি নিতে হয় কেন্দ্রীয় সরকারের চিফ কম্পট্রোলার অফ এক্সপ্লোসিভের।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

কিন্তু, এগরা থেকে বজবজ, বারবার প্রশ্ন একটাই উঠছে, এই নিয়ম ভাঙা হচ্ছে কেন ? উঠছে প্রশ্ন। এদিকে, বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশের অভিযান ও ধরপাকড়ের মাঝে খবর করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে এবিপি আনন্দকে। ব্যবয়াসীদের বাধা ঠেলে এগোতেই পুলিশের বাধার মুখে পড়তে হয়। ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরেই আটকে দেওয়া হয়েছিল এবিপি আনন্দকে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget