এক্সপ্লোর

Howrah News: পেট্রোল পাম্প থেকে বেরনোর মুখে ডাম্পারের ধাক্কা, বেঘোরে মৃত্যু দম্পতির

Couple Dead in Accident: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেলে তেল ভরে বেরোচ্ছিলেন ওই দম্পতি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার সজোরে এসে তাঁদের ধাক্কা মারে।

সুনীত হালদার, হাওড়া:  পেট্রোল পাম্প থেকে বেরনোর মুখে ডাম্পারের ধাক্কা (Petrol Pump Accident)। ভরদুপুরে হাওড়ায় বেঘোরে মৃত্যু দম্পতির (Death in Accident)। দুর্ঘটনার পরই দম্পতিকে তুলে নিয়ে হাসপাতালে ছোটেন সকলে। কিন্তু সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। দম্পতির এমন মর্মান্তিক পরিণতিতে শোকগ্রস্ত পরিবার।

আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় বেঘোরে মৃত্যু দম্পতির

লিলুয়ার জয়পুরে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাওড়া (Howrah News) হাজার হাত কালীতলায় বোনের বাড়ি যাচ্ছিলেন ওই দম্পতি। বালির নিশ্চিন্দা থানার অন্তর্গত মাইতি পাড়ায় নিজেদের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিছুদূর এগিয়ে রাস্তার ধারের পেট্রোল পাম্পে ঢুকেছিলেন মোটর সাইকেলে তেল ভরতে। তখনই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেলে তেল ভরে বেরোচ্ছিলেন ওই দম্পতি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার সজোরে এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই দম্পতি। মারাত্মক জখম হন তাঁরা।

আরও পড়ুন: North Bengal: বেআইনিভাবে সরকারি জমি দখল-বিক্রির অভিযোগ, পুলিশের জালে একাধিক

চোখের সামনে এত তাড়াতাড়ি সব কিছু ঘটে যায়, ধাতস্থ হতে সময় লাগে সকলের। এর পর লিলুয়া ট্রাফিক গার্ড পুলিশের কয়েক জন এগিয়ে আসেন। ওই দম্পতিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পেট্রোল পাম্প থেকে বেরনোর মুখে ডাম্পারের ধাক্কায় মৃত্যু দম্পতির

এই ঘটনায় ওই দম্পতির পরিবারে তো বটেই, গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চন্দন রায়, বয়স ৪১ বছর। তিনি আরামবাগের সেচ দফতরে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় মৃত তাঁর স্ত্রী সন্তোষী রায়ের বয়স ৩৫ বছর।  

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
Kunal Ghosh | কুণাল ঘোষের চিঠির পরই NRS-কাণ্ডে ভুক্তভোগীর খোঁজ নিল নবান্ন
Municipal Election | পুরভোটে সুদীপ-কাকলিদের আসন ছাড়বে বিজেপি? | #abpananda
Municipal Election | ডিসেম্বরের মধ্যেই মিটে যাবে পুরসভা ভোট? | #abpananda
Darjeeling News : প্রবল বৃষ্টিতে ভাঙল দার্জিলিং টয় ট্রেনের হেরিটেজ স্ট্রাকচার ভেঙে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget