এক্সপ্লোর

Howrah Bill: 'এখনও আটকে হাওড়া বিল', অধ্যক্ষের কড়া সমালোচনার মুখে রাজ্যপাল

West Bengal Governor:হাওড়া পুরসভা বিল এখনও সই করেননি রাজ্যপাল। তা নিয়ে ফের সুর চড়ালেন বিধানসভার অধ্যক্ষ।

কলকাতা: হাওড়া পুরসভা বিল নিয়ে ফের বিধানসভার অধ্যক্ষের  কড়া সমালোচনার মুখে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। হাওড়া পুরসভা বিল এখনও সই করেননি রাজ্যপাল। তা নিয়ে ফের সুর চড়ালেন বিধানসভার অধ্যক্ষ। 

কী বললেন অধ্যক্ষ:
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যপালের মন্ত্রিসভার সিদ্ধান্ত মানা উচিত। রাজীব গাঁধী হত্যা মামলায় এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে।' তিনি আরও বলেন, 'এক্ষেত্রে রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও, তিনি বিধানসভাকে তা জানাননি।'

এর আগে বিধানসভায় এসে রাজ্যের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছিলেন, তার কাছে কোনও বিল বাকি নেই। সেই দাবির সরাসরি বিরোধিতা করেছেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, 'উনি বারবার বিধানসভায় আসেন, এসে বলেন কোনও বিল বাকি নেই। যদিও হাওড়া বিল এখনও আটকে, এর ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা।'

সরব তৃণমূল:
হাওড়া বিল নিয়ে অধ্যক্ষের পাশে দাঁড়িয়েই তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'পছন্দের দল ধাক্কা খাচ্ছে বলে হাওড়ার মানুষের উপর রাগ মেটাবেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দেবে না। বিলম্ব ঘটাবেন। এমন অধিকার রাজ্যপালের নেই।'

ক্ষমতায় এসে ২০১৫ সালের জুলাই মাসে বালিকে (Bally) হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করা হয়।  তাতে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডের পুনর্বিন্যাস ঘটিয়ে ১৬-য় নামিয়ে আনা হয়। সেই নিয়ে বালির বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিলই। তার মধ্যেই সম্প্রতি হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু তা নিয়ে রাজ্য এবং রাজ্যপালের অবস্থান ঘিরে টানাপড়েন শুরু হয়েছে। ওই বিলে সই করা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নানাসময় বেড়েছে রাজনৈতিক জটিলতা। বারবার বেড়েছে রাজ্যপাল ও রাজ্য সরকার দ্বন্দ্ব। সম্প্রতি বিধানসভায় এসে রাজ্য সরকারকে একহাত নিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানিয়েছিলেন তাঁর কাছে কোনও বিল আটকে নেই। যদিও এদিন সেই দাবি খারিজ করেছেন বিধানসভার অধ্যক্ষ। তাঁর দাবি, এই কাজের কারণে নাগরিক পরিষেবা দিতে সমস্যা হচ্ছে।

 

 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget