এক্সপ্লোর

Howrah News: পাথর দিয়ে থেঁতলে বৃদ্ধকে 'খুন', শালিমার স্টেশন সংলগ্ন ড্রেনে উদ্ধার হয়েছিল দেহ ! RPF জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

Howrah Murder Case Court On RPF: ধারের টাকা ফেরাবে না বলে নৃশংসভাবে 'খুন' করেছিলেন বৃদ্ধকে ! ভেবেছিল কেউ টের পাবে না, কিন্তু শেষ রক্ষা হল না RPF জওয়ানের, মৃতের ডাইরি থেকেই মিলল চাঞ্চল্যকর তথ্য

সুনীত হালদার, হাওড়া: কুড়ি সালে করোনাকালে (Covid -19) এক বৃদ্ধকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত আরপিএফ জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হাওড়া আদালত। শুক্রবার হাওড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন, চিপস চুরির অপবাদ সইতে না পেরে আত্মঘাতী ক্লাস সেভেনের পড়ুয়া ! 'মা আমি চুরি করিনি, কুড়িয়ে পেয়েছিলাম..', লিখে গেল সে

পাথর দিয়ে থেঁতলে বৃদ্ধকে 'খুন', ভেবেছিল কেউ টের পাবে না, কিন্তু শেষ রক্ষা হল না RPF জওয়ানের

২০২০ সালের জুন মাস।তখন করোনা আবহে জনজীবন প্রায় স্তব্ধ। সেই সময় শিবপুর এলাকার এক  বৃদ্ধ গুননিধি সাহু নিখোঁজ হয়ে যান।তিনি তার পরিচিত আর পিএফ জওয়ান সুকান্ত সাহুর সাথে মোটরবাইকে চেপে বেরিয়েছিলেন। এর প্রায় তিনদিন পর ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছিল শালিমার স্টেশন সংলগ্ন একটি ড্রেন থেকে। তার মাথা বড় পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইকে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে গেলেও একা ফিরে আসতে..

শিবপুর থানার পুলিশ খুনের মামলা শুরু করে। সিসিটিভি ফুটেজ ও অন্য সূত্র ধরে তদন্তে উঠে আসে সুকান্ত সাহুর নাম। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইকে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে গেলেও একা ফিরে আসতে। সুকান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে খুনের কথা। তাকে গ্রেফতার করে খুন ও তথ্য প্রমাণ লোপাটের মামলা শুরু করে শিবপুর থানার পুলিশ।

গুননিধি সাহু সুকান্তর থেকে অনেক টাকা পেতেন, ডাইরিই বলে দেয় সেই কথা

জানা যায়, গুননিধি সাহু সুকান্তর থেকে অনেক টাকা পেতেন। সেই টাকা না দেবার জন্য তাকে খুন করা হয়। করোনার সময় তদন্ত সেভাবে হবে না বলে মনে করেছিল অভিযুক্ত। কিন্তু তদন্তের পর প্রকাশ্যে আসে, ওই বৃদ্ধের ডাইরি। মূলত ওই  বৃদ্ধ গুননিধি সাহু বেশ কয়েক লক্ষ টাকা ধার দিয়েছিলেন অভিযুক্তকে। সেখানেই আর পিএফ জওয়ান সুকান্ত সাহুর নাম লিখে রেখেছিলেন। আর এই নথি প্রকাশ্যে আসতেই ধরা পড়ে যায় অভিযুক্ত। 

নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে RPF জওয়ানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা

সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, 'নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক। এই রায় দানে খুশী মৃতের পরিবারের লোকেরা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget