এক্সপ্লোর

Howrah Murder: হাওড়ায় শিশুকন্যার সামনে গুলি করে খুন মহিলাকে, মৃতা ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী, জানালেন স্বামী

Howrah News: বুধবার ভোরে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া কুমারী।

হাওড়া: কাকভোরে হাওড়ার বাগনানে ঘটে গিয়েছে ভয়ঙ্কর হত্যাকাণ্ড (Howra Murder)। শিশুকন্যার সামনে দুষ্কৃতীরা এক মহিলাকে গুলি করে খুন করে বলে অভিযোগ (Woman Murdered)। ওই মহিলা ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী রিয়া কুমারি (Riya Kumari) বলে জানা গিয়েছে।  মহিলার স্বামী ঘটনার সময় গাড়ি থেকে নেমে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। তিনিই জানিয়েছেন, তাঁর স্ত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া ঝাড়খণ্ডের অভিনেত্রী। তাঁকেই গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। 

শিশুকন্যার সামনে দুষ্কৃতীরা এক মহিলাকে গুলি করে খুন করে বলে অভিযোগ

বুধবার ভোরে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া কুমারি। আড়াই বছরের শিশুকন্যা এবং স্বামী প্রকাশ কুমারের সঙ্গে নিজেদের গাড়িতে চেপে আসছিলেন রিয়া।  প্রযোজক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রকাশ। তাঁর দাবি, ভোর ৫.৩০টা নাগাদ মহিষরেখা সেতুর কাছে তিনি গাড়ি থামান। শৌচকর্ম সারতে যান। সেই সময় চড়াও হয় তিন ছিনতাইকারী। রিয়া বাধা দিতে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। রিয়ার কানের পাশে গুলি লাগে।

আরও পড়ুন: Howrah Murder: গাড়ি থামিয়ে শৌচকর্ম সারতে বেরিয়েছিলেন, বাগনানে দম্পতির উপর চড়াও দুষ্কৃতীর দল, শিশুকন্যার সামনে গুলি করে খুন মহিলাকে!

জাতীয় সড়কের উপর কাকভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশকে দেওয়া বয়ানে প্রকাশ জানিয়েছেন, ঘটনার পর রাস্তায় একটি মানুষও দেখতে পাননি তিনি। কোনও রকম সাহায্যের অবকাশ চোখে পড়েনি। তাই রক্তাক্ত স্ত্রীকে নিয়েই গাড়ি চালিয়ে এগিয়ে যান প্রায় আড়াই কিলোমিটার।  রাজাপুর থানার পীরতলায় পৌঁছে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্থানীয়দের সবকিছু জানান। এর পর এলাকার লোকজন পুলিশকে খবর দেন।

জাতীয় সড়কের উপর কাকভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

ওই এলাকার মানুষ জনই রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পর হাসপাতালে পৌঁছয় পুলিশ। কিন্তু এই ঘটনায় প্রকাশকে সন্দেহের নজরে দেখছে পুলিশ। যে নির্জন জায়গায় তিনি গাড়ি দাঁড় করান, তার পর ছিনতাইয়ের যে ঘটনা বর্ণনা করেছেন তিনি, তা সন্দেহজনক ঠেকছে পুলিশের। তাই এ দিন দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। প্রকাশকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করাচ্ছে পুলিশ। রিয়াকে খুনের নেপথ্যে শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্য ছিল, এই তত্ত্বে খটকা লাগেছে পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget