এক্সপ্লোর

Ayodhya: রামমন্দির দর্শন করাতে উদ্যোগী গেরুয়া শিবির, হাওড়া থেকে রওনা আস্থা স্পেশাল ট্রেনের

Howrah News: গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর উদ্বোধনে পর থেকেই অযোধ্যায় উপচে পড়ছে ভক্তদের ভিড়।

সুনীত হালদার, হাওড়া: রামলালা দর্শনের উদ্যোগ বিজেপির (BJP)। এবার বাংলা থেকে দলীয় নেতা কর্মীদের অযোধ্যা (Ayodhya) নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী গেরুয়া শিবির। আস্থা স্পেশাল ট্রেনে বিজেপি নেতা কর্মীদের নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে তারা। গতকাল অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল এই ট্রেন। রামমন্দির (Ram Mandir) সহ ধর্মীয়স্থানও ঘুরে দেখবেন তাঁরা।

রামমন্দির দর্শন করাতে উদ্যোগী গেরুয়া শিবির: গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর উদ্বোধনে পর থেকেই অযোধ্যায় উপচে পড়ছে ভক্তদের ভিড়। বৃহস্পতিবার সন্ধেয় হাওড়া কাটরা আস্থা স্পেশাল অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। ওই ট্রেনে প্রায় ১৩০০ বিজেপি কর্মী ছিল বলে জানা গেছে। বিজেপি সূত্রে খবর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বিজেপি কর্মীপা রাম মন্দির দর্শনে যাচ্ছেন। মাথাপিছু খরচ ১৬০০ টাকা। ওই টাকায় ট্রেন ভাড়া, থাকা খাওয়া এবং তীর্থক্ষেত্র দর্শন সবই হবে। রাম ভক্তরা জানিয়েছেন আগামীকাল দুপুরে ট্রেনটি অযোধ্যায় পৌঁছবে। সেখানে রাতের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। শনিবার তাঁরা সরযূ নদীতে স্নান করে রামলালার মন্দির দর্শন করতে যাবেন। এছাড়াও তারা অযোধ্যার অন্যান্য ধর্মীয়স্থানও ঘুরে দেখবেন। রাতে ওই একই ট্রেনে চড়ে রবিবার হাওড়ায় ফিরবেন। রাম মন্দির দর্শনের এইরকম সুযোগ পেয়ে খুশি বিজেপি কর্মীরা।

অযোধ্যা দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ছে আস্থা স্পেশাল ট্রেন। রাম মন্দির উদ্বোধনের পর রামমন্দির ও রামলালার দর্শনের জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে আস্থা স্পেশাল ট্রেন চালানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গুজরাত, হিমাচল প্রদেশ, জম্মু সহ এই বাংলা থেকেও এর আগে রওনা দিয়েছে আস্থা স্পেশাল। বর্ধমানের পর এবার হওড়া থেকে অযোধ্য়ার উদ্দেশ্যে যাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে আস্থা স্পেশাল। এই ট্রেনের যাত্রা শুরু হয়েছিল অসম থেকে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি পার করে এনজেপি স্টেশনে থামে। অন্যদিকে, বর্ধমান থেকে ছাড়া ট্রেন যাত্রাপথে দুর্গাপুর ও আসানসোলেও থামে এই ট্রেন। আগামী ৯,১২,১৫,১৮,২১,২৭ ফেব্রুয়ারি এবং ১ ও ৪ মার্চ বর্ধমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল ট্রেনটি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Blood Bank: ব্লাড ব্যাঙ্কের জন্য নতুন নিয়ম, গাইডলাইন জারি রাজ্যের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget