এক্সপ্লোর

WB Blood Bank: ব্লাড ব্যাঙ্কের জন্য নতুন নিয়ম, গাইডলাইন জারি রাজ্যের

Blood Bank Guideline: অনেক রোগীরই হোল ব্লাডের প্রয়োজন থাকে না। প্লেটলেট, প্লাজমা, শ্বেতরক্ত কণিকা, লোহিত রক্ত কণিকার মতো বিভিন্ন উপাদানের আলাদা আলাদা করেও প্রয়োজন পড়ে।

সন্দীপ সরকার, কলকাতা: ব্লাড ব্যাঙ্কের জন্য নয়া গাইড লাইন স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। এখন থেকে সব ব্লাড ব্যাঙ্কে (Blood Bank) মিলবে হোল ব্লাড, প্লাজমা, শ্বেতরক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। যে সব ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান আলাদা করার পরিকাঠামো নেই তাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে পরিকাঠামো যুক্ত ব্লাড ব্যাঙ্কগুলি। এর আওতায় আসছে জেলার হাসপাতালগুলিও।

নয়া গাইডলাইন জারি: রোগীদের রক্তের প্রয়োজন পড়লে এতদিন বহু ব্লাড ব্যাঙ্কে মিলত হোল ব্লাড। কিন্তু অনেক রোগীরই হোল ব্লাডের প্রয়োজন থাকে না। প্লেটলেট, প্লাজমা, শ্বেতরক্ত কণিকা, লোহিত রক্ত কণিকার মতো বিভিন্ন উপাদানের আলাদা আলাদা করেও প্রয়োজন পড়ে। বহু ব্লাড ব্যাঙ্কেই রক্তের উপাদান পৃথকীকরণের পরিকাঠামো নেই। সেই সমস্যার সমাধানে এবার নতুন গাইডলাইন আনল রাজ্য স্বাস্থ্য দফতর। যেখানে বলা হয়েছে, কোন ব্লাডব্যাঙ্কে রক্ত পৃথকীকরণের পরিকাঠামো নেই তার তালিকা তৈরি করতে হবে। রক্ত পৃথকীকরণের পরিকাঠামো আছে এমন ব্লাড ব্যাঙ্কের সঙ্গে পরিকাঠামোহীন ব্লাড ব্যাঙ্কের সংযুক্তিকরণ এবং পরিকাঠামোহীন মহকুমা হাসপাতালের সঙ্গে জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সংযুক্তিকরণ করতে হবে। পরিকাঠামোহীন ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংগ্রহের পর পাঠাবে পরিকাঠামো যুক্ত ব্লাড ব্যাঙ্কে। রক্তের উপাদান পৃথকীকরণের পর তা ফিরিয়ে নেবে পরিকাঠামোহীন ব্লাড ব্যাঙ্ক।

স্বাস্থ্য দফতরের এই উদ্যোগের ফলে সুবিধা হবে গ্রামের মানুষদের। মহকুমা স্তরের হাসপাতালেও রক্তের বিভিন্ন উপাদান পাবেন তাঁরা। এম আর বাঙুর ও চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল শহরের নামী হাসপাতালগুলির মধ্যে অন্যতম। কিন্তু সেখানকার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত পৃথকীকরণের পরিকাঠামো নেই। যার ফলে সমস্যায় পড়তে হত রোগীদের। এবার সেই সমস্যা মিটবে। এমআর বাঙুর হাসপাতালরে সুপার শিশির নস্কর বলেন, “খুবই সুবিধা হল। রোগীর সব জিনিস প্রযোজন পড়ে না। কিছু নির্দিষ্ট উপাদানের প্রয়োজন হয়।’’

এদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে ইমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনে বদল এনেছে রাজ্য সরকার। গত মাসে নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য জানিয়েছে, এবার থেকে দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে বেসরকারি হাসপাতালে আনতে হবে রোগীকে।সঙ্গে দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি নথি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবেই বেসরকারি হাসপাতালে মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। এছাড়াও, অপারেশন করাতে হবে শুধুমাত্র সরকারি পোর্টালে নথিভুক্ত অর্থোপেডিক সার্জনকে দিয়ে। অন্য কোনও চিকিৎসক অস্ত্রোপচার করলে, মিলবে না বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: East Midnapore: ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের, শোকের ছায়া কোলাঘাটে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget