এক্সপ্লোর

Howrah News: বাড়ি ফিরছিলেন, প্ল্যাটফর্মেই প্রসব যন্ত্রণা শুরু, ফুটফুটে শিশুর জন্ম হল হাওড়া স্টেশনে !

Baby Born At Howrah Station: ব্যস্ত বুটের আওয়াজ,ট্রেনের হুইসেল ছিল সবই, তারই মাঝে অভূর্তপূর্ব ঘটনা, ফুটফুটে শিশুর জন্ম হল হাওড়া স্টেশনে !

সুনীত হালদার, হাওড়া: কথায় বলে মানুষের জন্ম এবং মৃত্যু কখনো আগে থেকে বলা যায় না। আর বৃহস্পতিবার সেই ঘটনায় ঘটলো হাওড়া স্টেশনে। জন্ম হল এক শিশুর। বিকেলে যখন বাড়ি ফেরার সময় স্টেশনে থৈ থৈ করছে যাত্রী তখন ১২ নম্বর প্লাটফর্মে ওই শিশুর জন্ম হয়। শিশু এবং মাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর মা এবং শিশু দুজনেই সুস্থ আছে।

আরও পড়ুন, ERO-দের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ, অবিলম্বে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আর্জি শুভেন্দুর, কী লিখলেন এক্স হ্যান্ডলে ?

ব্যস্ত বুটের আওয়াজ,ট্রেনের হুইসেল ছিল সবই, তারই মাঝে অভূর্তপূর্ব ঘটনা হাওড়া স্টেশনে !  

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। হাওড়া স্টেশনের ১২ নম্বর প্লাটফর্মে অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুমিত্রা বাসিল (৩৫) নামে এক মহিলা। সঙ্গে ছিল তার ছোট মেয়ে। উদ্দেশ্য ছিল কোল্ডফিল্ড এক্সপ্রেস এ চেপে অন্ডালে বাড়ি ফেরা। কিন্তু ১২ নম্বর প্ল্যাটফর্মে তিনি যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। অসুস্থ বোধ করতে থাকায় প্ল্যাটফর্ম এর মধ্যেই শুয়ে পড়েন। তাকে দেখে ছুটে আসে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা।

প্ল্যাটফর্মেই প্রসব যন্ত্রণা শুরু, ছুটে এলেন মহিলা আরপিএফ কর্মীরা, কাপড় দিয়ে হল ঘেরা

মহিলা আরপিএফ কর্মীরা ওই মহিলাকে ঘিরে নেয়। চারদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়াল তৈরি করা হয়। সেখানেই সুমিত্রা জন্ম দেয় ফুটফুটে একটি ছেলে। পরে জিআরপি র তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে এমার্জেন্সিতে প্রসূতির নাড়ি কেটে সন্তানকে আলাদা করে দেওয়া হয়। এরপর দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে। সেখানে চিকিৎসক ইউ কে ঘোষের অধীনে ভর্তি করা হয়। 

'বিপদে পাশে' রেল পুলিশ

হাসপাতাল সূত্রে খবর, মা এবং শিশু দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। তাদের দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। জিআরপির পক্ষ থেকে তার স্বামী রমেশ বসাল কে খবর দেওয়া হয়েছে। তিনিও হাসপাতালে আসছেন। হাওড়া স্টেশনে জিআরপির এই মানবিক মুখ দেখে খুশি অন্য রেল যাত্রীরা। তারা জানিয়েছেন পুলিশকে এভাবেই তারা বিপদে পাশে পেতে চান।হাসপাতালের এক কর্মী জানান, মা শিশুর সঙ্গে খেলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget