এক্সপ্লোর

Dengue: 'দায়ী হাওড়া পুরসভা', ডেঙ্গি সংক্রমণ বাড়তেই নিশানা বিজেপির

BJP on Howrah Dengue:হাওড়া শহর এলাকায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। আতঙ্কিত এলাকাবাসী। 'এ ব্যাপারে পতঙ্গবিদের সঙ্গে কথা বলা হবে', বললেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান। তোপ বিজেপির।

সুনীত হালদার,হাওড়া: হাওড়া শহর এলাকায় বাড়ছে ডেঙ্গির সংক্রমণ ( Dengue)। আতঙ্কিত এলাকাবাসী। গত একমাসে দুজন ডেঙ্গিতে মারা যান। এলাকার বাসিন্দাদের অভিযোগ হাওড়া পুরসভার (Howrah Municipality) পক্ষ থেকে নিকাশী নালা ঠিকমতো পরিষ্কার করা হয় না। যত্রতত্র জল জমে থাকার ফলে বাড়ছে মশার উপদ্রব। তাই ছড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। এই নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। এদিকে হাওড়া পুরসভার মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গির সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

তবে যে দুটি ওয়ার্ডে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম: সুজয় চক্রবর্তী

হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান বলেন,' উত্তর হাওড়ার ১৪, ১৫ এবং ১২ নম্বর ওয়ার্ডে গত তিন সপ্তাহে সংক্রমণ বেড়েছে। তবে যে দুটি ওয়ার্ডে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম। এ ব্যাপারে পতঙ্গবিদের সঙ্গে কথা বলা হবে', বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন পুরসভার পক্ষ থেকে ২০০ জন স্প্রেম্যান নিয়োগ করা হয়েছে। তাঁদের ট্রেনিং দেওয়ার পর তাঁরা ডেঙ্গি-প্রবণ এলাকায় মশার তেল স্প্রে করছেন। পুরসভার স্বাস্থ্যকর্মীরা ছাড়াও আইসিডিএস থেকে কর্মী নেওয়া হচ্ছে। তাঁরা ডেঙ্গি নিয়ে এলাকায় এলাকায় প্রচার করবেন।

ডেঙ্গির উপদ্রব বাড়ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী হাওড়া পুরসভা: বিজেপি 

এদিকে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনায় হাওড়া পুরসভার কঠোর সমালোচনা করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা ওমপ্রকাশ সিংহ অভিযোগ করেন, 'চার বছর পুরসভার ভোট হচ্ছে না। পুরসভায় কোনও কাউন্সিলর নেই। তাই নর্দমা পরিষ্কার অথবা মশা মারার তেল স্প্রে করার কাজ ঠিকমতো হচ্ছে না। তাই ডেঙ্গির উপদ্রব বাড়ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী হাওড়া পুরসভা।' এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা এবং হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'তাঁরা ডেঙ্গি নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছেন। বিজেপির দাবিকে কটাক্ষ করে তিনি বলেন, সব জায়গায় যদি বিজেপি কাউন্সিলর হয় তাহলে কি ডেঙ্গি হবে না ? সবাই শহরের উন্নতি দেখতে পেলেও ওনারা  দেখতে পাচ্ছেন না। আমরা তাদের চোখের চিকিৎসার দায়িত্ব নিতে পারছি না।'

আরও পড়ুন, 'দুর্গার রোল প্লে করছেন', বিস্ফোরক সেলিম

 তবে হাওড়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়িতেও ডেঙ্গির উপদ্রব বাড়ছে। শুধু ডেঙ্গিই নয়, রাজ্যে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তর সংখ্যাও। চিকিত্‍সকরা বলছেন, জ্বর, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি সঙ্গে বমি, এসব লক্ষণ দেখা দিলে দেরী করতে বারণ করেছেন। বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেছেন তাঁরা। মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে নিষেধ করা হয়েছে। মশারি ব্যবহার করতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget