এক্সপ্লোর

Howrah News: পাইকারি বাজারও আগুন, এ বার বাঙালির মাছ-ভাতে টান, একধাক্বায় ২০-৩০% বৃদ্ধি দামে

Howrah Fish Market: ভিন্ রাজ্য থেকে গড়ে ৩০ থেকে ৩৫ ট্রাক মাছ ঢুকত এত দিন (Fish Importation)। এখন তা কমে  ১৫ থেকে ২০ ট্রাকে এসে ঠেকেছে।

সুনীত হালদার, হাওড়া:  জ্বালানি (Fuel Price Hike) কিনতে হাত পুড়ছে এমনিতেই। হু হু করে দাম বাড়েছে নিত্যপণ্যেরও। এ বার মাছের বাজারও আগুন হয়ে দাঁড়াল। একটাকা, দু’টাকা নয়, হাওড়ার পাইকারি মাছের বাজারে গত কয়েক দিনে মাছের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ (Fish Price Hike)। পেট্রল-ডিজোলের চড়া দামে ভিন্ রাজ্য থেকে মাছের জোগান কমেছে। তাতেই খাদ্যরসিক বাঙালির মাছ-ভাতে টান পড়ার জোগাড় হতে চলেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

একধাক্কায় দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

বিগত ১৬ দিনে নয় নয় করে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। দুই জ্বালানিই পার করে ফেলেছে ১০০-র কোটা। সরাসরি এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পাইকারি মাছের বাজারেও ( Fish Marker)। ব্যবসায়ীরা জানিয়েছেন, তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং অন্য রাজ্য থেকে মাছের আমদানি কমে গিয়েছে। আগের দামে মাছ পাঠাতেই চাইছেন না সেখানকার ব্যবসায়ীরা।

আরও পড়ুন: Jhalda: পুলিশের বিরুদ্ধে চাপ দিয়ে লিখিয়ে নেওয়ার অভিযোগ মৃত নিরঞ্জন বৈষ্ণবের পরিবারের।Bangla News

হাওড়ার (Howrah News) পাইকারি বাজারের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, হাওড়ার বাজারে ভিন্ রাজ্য থেকে গড়ে ৩০ থেকে ৩৫ ট্রাক মাছ ঢুকত এত দিন (Fish Importation)। এখন তা কমে  ১৫ থেকে ২০ ট্রাকে এসে ঠেকেছে। তাতে মাছের জোগান কমেছে যেমন, তেমনই দাম বেড়েছে হু হু করে। পকেটের কথা ভেবে মানুষও তাই বাজার বিমুখ হয়ে পড়েছেন।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে আগুন মাছের বাজারও

এই মুহূর্তে হাওড়া পাইকারি বাজারে ১ কেজি ওজনের কাতলা মাছের দাম বেড়ে ২২০ থেকে ২৫০ টাকায় পৌঁছেছে, এত দিন যা ১৮০ থেকে ২০০-র মধ্যে ছিল। রুই মাছের দাম ১৩০- থেকে বেড়ে হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা। এত দিন ৩০০ থেকে ৩২০ টাকা দাম থাকলেও, এই মুহূর্তে পাবদা মাছ বিকোচ্ছে ৩৬০ থেকে ৩৭০ টাকা দরে। ভেটকি মাছের দাম বেড়ে হয়েছে ৫০০ টাকা। এত দিন ৪০০-র আশেপাশে ছিল দাম।

এ ছাড়াও আড় মাছ পাওয়া যাচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, এত দিন যা ১৫০ টাকা ছিল। ট্যাংরা মাছের দাম ২৭০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হয়েছে। খুচরো বাজারে কেজিতে এমনিতেই গড়ে ৫০ থেকে ১০০ টাকা বেশিতে মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা। হাওড়া ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন, দাম বেড়ে যাওয়ায় মাছ বিক্রি অনেক কমে গিয়েছে। ইচ্ছা থাকলেও মাছ কিনতে পারছেন না বহু মানুষ।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Jadavpur University |
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget