এক্সপ্লোর

Howrah News: 'রাখে হরি মারে কে'! অলৌকিক ঘটনা বেলুড়ে

Belur News: বহুতলের ছাদ থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। চোট আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।

ভাস্কর ঘোষ, হাওড়া: অলৌকিকভাবে প্রাণ বেঁচে যাওয়ার ঘটনা বহু ক্ষেত্রেই দেখা যায়। চলতি কথায় তেমন ঘটনাকে বহু মানুষই 'রাখে হরি মারে কে' বলে থাকেন. এবারও তেমনই ঘটনা দেখা গেল। বহুতলের ছাদ থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। চোট আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানা গিয়েছে। I ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বেলুড়ের (Belur) প্যারীমোহন মুখার্জি লেনে।

বহুতলের ছাদ থেকে পড়েও প্রাণে বাঁচলেন যুবক-

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মোহিত শর্মা (Mohit Sharma) নামে এক যুবক প্রতিদিন তাঁর বন্ধুর সঙ্গে বাড়ির ৬ তলার ছাদে বসে গল্পগুজব করেন এবং মদ্যপান করেন। অন্যান্য দিনের মতো এদিনও তিনি এবং তাঁর এক বন্ধুর সঙ্গে গল্পগুজব করছিলেন। দুই বন্ধু মদ্যপানও করছিলেন। হঠাৎই কোনওভাবে মোহিত শর্মা ৬ তলার রেলিং টপকে নিচে পড়ে যান। প্রচন্ড জোর আওয়াজে স্থানীয় বাসিন্দারা সকলে দৌড়ে যান। তাঁরা দেখতে পান বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গেলেও ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে, অনেক উপর থেকে পড়ে যাওয়ার কারণে তাঁর শরীরে গুরুতর চোট আঘাত লেগেছে। বহুতলের পাশেরই একটি বাড়ির টালির ছাদ ভেঙে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই যুবক বহুতলের ছাদের রেলিং টপকে পড়ার সময়ে সৌভাগ্যক্রমে পাশের বাড়ির টালির ছাদের উপর পড়েন। তারপর গড়িয়ে মাটিতে পড়ে যান। তাঁর চোট আঘাত গুরুতর হলেও প্রাণহানি ঘটেনি। দ্রুত এলাকার লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন - National Highway Blocked: পয়গম্বর বিতর্কের আঁচ বাংলাতেও, সকাল থেকে স্তব্ধ জাতীয় সড়ক ৬, নাজেহাল সাধারণ মানুষ

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, মোহিত শর্মা নামে ওই যুবকের সঙ্গে তাঁর যে বন্ধু ছিলেন, তাঁর খোঁজ চালান হচ্ছে। বহুতলের ছাদ থেকে যুবকের পড়ে যাওয়ার ঘটনা নেহাতই দুর্ঘটনা, নাকি তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। মদ্যপান করার সময়ে বন্ধুর সঙ্গে যুবকের কোনও প্রকার বচসা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget