এক্সপ্লোর

Howrah News: জমে থাকা ক্ষোভ থেকেই কি খুন? হাওড়ার হাড়হিম করা হত্যাকাণ্ডে উঠছে প্রশ্ন

Howrah Murder Update: রাত থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ও হাওড়া থানার পুলিশ দফায় দফায় জেরা করে ‍খুনের অভিযোগে, ধৃত বাড়ির ছোট বউ পল্লবী ঘোষকে।

সুনীত হালদার ও পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ? না কি মানসিক সমস্যা? পরিবারের চার সদস্যকে খুন করার কারণ কী? হাওড়ার হাড়হিম করা হত্যাকাণ্ডে (Howrah Murder) এখন এই প্রশ্নগুলি ভাবাচ্ছে পুলিশকে। ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Court)।

খুনের ঘটনায় উঠছে নানা প্রশ্ন: “একাই ৪ জনকে খুন করেছি। প্রত্যেকে মারা গেছে তো?  রাগের ওপর নিয়ন্ত্রণ থাকে না। রেগে গেলে, নিজেকে মেরে ফেলতে পারি। স্বামীকেও খুন করতে পারি।’’ পুলিশ সূত্রে খবর, এমন সব কথাই বলছেন হাওড়ায় চার জনকে খুনের ঘটনায় অভিযুক্ত মূল সদস্য। পুলিশ সূত্রে দাবি-  কখনও কাঁদছেন, কখনও চিৎকার করে এইসব বলে চলেছেন হাওড়ায় পরিবারের ৪ জনকে খুনে অভিযুক্ত পল্লবী ঘোষ (Pallabi Ghosh)। ক্ষোভ থেকেই খুন? না কি নেপথ্যে মানসিক সমস্যা? হাওড়ার এমসি ঘোষ রোডের হাড়হিম করা হত্যাকাণ্ডে এই দুটো বিষয়ই ভাবাচ্ছে পুলিশকে।

রাত থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ও হাওড়া থানার পুলিশ দফায় দফায় জেরা করে ‍খুনের অভিযোগে, ধৃত বাড়ির ছোট বউ পল্লবী ঘোষকে। কিন্তু, পরিবারের সদস্যদের ওপর কীজন্য এত আক্রোশ ছিল বছর ৩০-এর পল্লবীর? পুলিশ সূত্রে দাবি, জেরায় পল্লবী জানিয়েছেন, ১০ বছর আগে দেবরাজ ঘোষের সঙ্গে প্রেম করে বিয়ে। স্বামীর তেমন রোজগার না থাকায় যৌথ সংসারে প্রথম থেকে গঞ্জনার মুখে পড়তে হয়। কারণে-অকারণে কু-কথা, গালিগালাজ করতেন ভাসুর।

পুলিশ সূত্রে দাবি, একের পর এক এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয় চারজনকে। এমনকী, ভাসুরের যৌনাঙ্গ কেটে ফেলেন পল্লবী। পুলিশ সূত্রে দাবি, জেরায় পল্লবী জানিয়েছেন, বছর দু’য়েক আগে তাঁর শ্লীলতাহানি করেন ভাসুর। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর পর বাড়তে থাকে অত্যাচার। পুলিশ জানতে পেরেছে,  রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না পল্লবী। এর জন্য ওষুধও খেতেন। আটক করার সময় থেকে অসংলগ্ন আচরণ করছেন তিনি। পুলিশকে ধোঁকা দিতেই এই আচরণ, না কি প্রকৃত মানসিক সমস্যা রয়েছে তাঁর? জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার সময় বাড়িতেই ছিলেন পল্লবীর স্বামী দেবরাজ। স্ত্রীকে থামাতে না পেরে পালিয়ে যান। ঘটনায় খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে ৩দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: SSC Scam: ১৭ অগাস্ট পর্যন্ত শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার সিবিআই হেফাজতের নির্দেশ

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget