এক্সপ্লোর

SSC Scam: ১৭ অগাস্ট পর্যন্ত শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার সিবিআই হেফাজতের নির্দেশ

SSC Scam Update: শিক্ষক-নিয়োগে দুর্নীতি, এসএসসির ২ প্রাক্তন কর্তার জামিনের আর্জি খারিজ। বৃহত্তর ষড়যন্ত্র, জড়িত বহু প্রভাবশালী, সওয়াল সিবিআইয়ের।

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায়, গ্রেফতারির পর SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা (Shantiprasad Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha) আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ। ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ আদালতের।

নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের দাবি সিবিআইয়ের: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা। অভিযোগ, CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তাঁরা। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির ধারায় FIR করা হয়েছে। আজ মেডিক্যাল টেস্টের পর  SSC-র দুই প্রাক্তন কর্তাকে তোলা হয় আদালতে। আদালতে সিবিআই দাবি করে, SSC সংক্রান্ত যাবতীয় তথ্য এই দু’জন গায়েব করেছেন। নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। তাতে আরও অনেক প্রভাবশালী জড়িত। অযোগ্য প্রার্থীদের সুপারিশ ও নিয়োগপত্র দিয়েছেন শান্তিপ্রসাদ-অশোক। সিবিআইয়ের দাবি, SSC-তে কতগুলি পদ খালি রয়েছে, তা ভুয়ো নামে তথ্যের অধিকার আইনে জেনে নিতেন ওই দুই প্রাক্তন কর্তা। সেই অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হত। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে আদালতে তুলে, এমনই বিস্ফোরক দাবি করলেন CBI-এর।

সাত দিনের হেফাজতের নির্দেশ: নিয়োগে কীভাবে দুর্নীতি হয়েছে, ইতিমধ্যেই তার বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে পেশ করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের অনুসন্ধান কমিটি। সেই কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা-অশোক সাহার। SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে এদিন আদালতে তোলা হয়। আদালতে এদিন CBI-এর তরফেও জানানো হয়, অযোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে সুপারিশ ও তাঁদের নিয়োগপত্র দেওয়া, দুই ক্ষেত্রেই জড়িত ছিলেন শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা। শান্তিপ্রসাদের নির্দেশে কাজ করতেন অশোক। CBI দাবি করে, অযোগ্য চাকরিপ্রার্থীদের দিয়ে ভুয়ো RTI করিয়ে শান্তিপ্রসাদ জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদের নিরিখে, নিয়োগপত্র দেওয়া হয়। সংশ্লিষ্ট তথ্য ডিলিট করা হয়েছে বলে দাবি করে সিবিআই। এই তথ্য তুলে ধরেই শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা ৭ দিনের হেফাজত চায় সিবিআই। পাল্টা শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী দাবি করেন, যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। দু-পক্ষের বক্তব্য শোনার পর, ১৭ অগাস্ট পর্যন্ত SSC-র দুই প্রাক্তন কর্তাকে CBI হেফাজতের নির্দেশ দেন বিচারক। শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে ফের এদিন জিজ্ঞাসাবাদ করে CBI।

আরও পড়ুন: Agnimitra On Anubrata: সিবিআই হেফাজতে অনুব্রত, ঢাক বাজালেন অগ্নিমিত্রা

সেরা শিরোনাম

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget