এক্সপ্লোর

Howrah News: সিগন্যালে জোর ধাক্কা লোকাল ট্রেনের! হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায় ব্যাহত রেল পরিষেবা

Howrah Train Accident: ব্যাহত হাওড়ার দক্ষিণ পূর্ব রেলওয়ের শালিমার শাখায় ট্রেন চলাচল।

সুনীত হালদার, হাওড়া: ফের বিপর্যস্ত রেল পরিষেবা। এবার হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। সিগন্যাল থেকে বেরিয়ে থাকা অংশের সঙ্গে লোকাল ট্রেনের ধাক্কা লাগে। যার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ পূর্ব রেলওয়ের শালিমার শাখায় ট্রেন চলাচল।


রেল সূত্রে খবর, রবিবার সকাল ১১ টা নাগাদ একটি  লোকাল ট্রেন সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে বেতর রেল ক্রসিং এ সিগনালে বেরিয়ে থাকা অংশে ধাক্কা মারে। ঘটনাটি চালকের নজরে আসতেই সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।                                                                                                                                           

ঘটনাস্থলে ছুটে যান রেলের ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। প্রায় দেড় ঘন্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুপুর ১২:৩০ নাগাদ ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। 

আরও পড়ুন, 'বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা', RG Kar আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের

এদিকে, লাইন না পাওয়ার ফলে ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং ডাউন করমন্ডল এক্সপ্রেস অন্য স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। যাত্রীরা পড়েন বিপাকে। সাড়ে বারোটার নাগাদ ট্রেনটিকে লাইন থেকে সরানোর পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।

অগাস্টেই সিগনালিং বিভ্রাটে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ছিল ট্রেন চলাচল। মধ্যবিত্ত, খেটে-খাওয়া মানুষের লাইফ লাইন লোকাল ট্রেন। সেই যাত্রাপথে দুর্ভোগ যেন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেল সূত্রে খবর ছিল বনগাঁ স্টেশনের কাছে সিগনাল প্যানেল ভেঙে গিয়েছিল। যার জেরে সকালে লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় জমে যায়।  অনেকেই সমস্যায় পড়েন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget