এক্সপ্লোর

Sougata Roy: 'আমি বাহুবলীদের গাড়িতে তুলি না', হাওড়াকাণ্ডে অভিযুক্তর 'শাসক-যোগ', কী বলছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়

Howrah Shootout: ভোটের আগে কলকাতা থেকে হাওড়া, ঘটে চলেছে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। কোথাও ভর সন্ধেয় লাগাতার বোমাবাজি ! কোথাও শুটআউট ! আর কোথাও গুলি করে খুন করার মতো ঘটনা ঘটছে।

Sougata Roy: হাওড়াকাণ্ডে আততায়ীর তৃণমূল-যোগের অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। এর মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বর্ষীয়ান সাংসদের কথায়, 'বাহুবলীদের নিয়ন্ত্রণ করতে হবে, না করলে কপালে দুঃখ আছে।' 'সতর্কবাণী' দিয়েছেন খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়। 'আমি বাহুবলীদের ওপর ভরসা করি না, তারা ভোটে কাজে লাগে না। আমি বাহুবলীদের গাড়িতে তুলি না। সব রাজনীতিবিদ এটা না বুঝলে কপালে দুঃখ আছে। সুবিধাবাদের রাজনীতি শেষ হওয়া দরকার। অনেকে সমঝোতা করে চলেন', ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগত রায়ের। 

ভোটের আগে কলকাতা থেকে হাওড়া, ঘটে চলেছে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। কোথাও ভর সন্ধেয় লাগাতার বোমাবাজি ! কোথাও শুটআউট ! আর কোথাও একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার মতো ঘটনা ঘটছে। কাঁকুলিয়া থেকে হাওড়া, ভয়ে সিঁটিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 
আর এইসব ঘটনার নেপথ্যে বারবার উঠে আসছে শাসক-যোগ। শাসক দলের নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে দুষ্কৃতীদের। আর এই আবহে এই নিয়ে সরব হলেন খোদ তৃণমূল সাংসদ। সৌগত রায় বলেন, 'আমি তো দেখেছি এই বাহুবলীরা নির্বাচনে কোনও কাজে লাগে না। বাহুবলীরা যেদিকে যায়, মানুষ তার বিরুদ্ধে যায়। আমি এত নির্বাচন লড়ি, কখনও বাহুবলীকে গাড়িতে তুলি না বা তাদের সাথে ঘুরি না। তাদের হয়ে ফোন করি না। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে সিভিল সোসাইটি যেটা, নাগরিক সমাজ, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি সব রাজনীতিবিদ না বোঝে তাহলে তাদের কপালে দুঃখ আছে।' 

কাঁকুলিয়ায় দুষ্কৃতী দৌরাত্ম্যে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে ছবিতে দেখা গেছে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। সেই ঘটনার পর ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও সোনা পাপ্পুর নাগাল পায়নি পুলিশ। আর বুধবার ভোরে হাওড়ার পিলখানায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল প্রোমোটারকে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হারুন খানের সঙ্গে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর একাধিক ভিডিও সামনে এনেছে বিজেপি। প্রশ্ন উঠছে, খুনে অভিযুক্তের সঙ্গে কীসের এত সখ্যতা তৃণমূল বিধায়কের? ইতিমধ্যেই হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পিছনে বসা হারুন খানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, বিধায়কের সঙ্গে একসঙ্গে হাঁটছে হারুন খান, সেই ছবিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ফলে প্রশ্ন উঠছে, 'শাসক ঘনিষ্ঠ' হওয়ার কারণেই কি ফুটেজ থাকার পরেও আততায়ীদের নাগাল পাচ্ছে না পুলিশ? 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget