এক্সপ্লোর

Salkia Home News Update: সালকিয়ার হোমকাণ্ডে তুঙ্গে তরজা, রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন বিরোধীদের

ঘটনায় তৃণমূল ও রাজ্য সরকারকে সরাসরি দায়ী করে আসরে নেমেছে বিরোধী শিবির। যদিও আইন আইনের পথেই চলবে বলে জানিয়েছে তৃণমূল (TMC)। এ দিকে, একের পর এক হোমে শিশু নির্যাতনের অভিযোগে বাড়ছে উদ্বেগ।

দীপক ঘোষ, সৌভিক মজুমদার ও সুদীপ্ত আচার্য, হাওড়া: হাই প্রোফাইল সালকিয়া (Salkia) হোমকাণ্ডে (Home) শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনায় তৃণমূল (TMC) ও রাজ্য সরকারকে সরাসরি দায়ী করে আসরে নেমেছে বিরোধী শিবির (Opponent Party)। যদিও আইন আইনের পথেই চলবে বলে জানিয়েছে তৃণমূল (TMC)। এ দিকে, একের পর এক হোমে শিশু নির্যাতনের অভিযোগে বাড়ছে উদ্বেগ।

যত কাণ্ড হাওড়ার হোমে (Howrah Home)। যাতে লেগেছে রাজনীতির রং। হাওড়ায় হোমকাণ্ডে রাজনীতি (Politics)। শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে। সালকিয়ার যে হোমে শিশুদের যৌন (Child Abuse) নির্যাতনের অভিযোগ উঠেছে, সেটি হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও তৃণমূল নেত্রী মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী অধিকারীর। 

আর হোমকাণ্ডে গীতশ্রী-সহ ১০ জন গ্রেফতার হতেই, এ নিয়ে আসরে নেমেছে বিজেপি (BJP)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) কথায়, হাইকোর্টের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের তদন্ত চাই। 

এই প্রসঙ্গেই অতীতের উদাহরণ টেনে এনে রাজ্য সরকারের (West Bengal Government) ভূমিকায় প্রশ্ন তুলেছে বামেরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, কতদূর ব্যবস্থা নেওয়া যাবে তা সময় বলবে, বাদুড়িয়াকাণ্ডে পর কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), তার রিপোর্ট। হোমকাণ্ডে তুঙ্গে শাসক-বিরোধী চাপানউতোর। কিন্তু, নবান্নের খুব কাছেই, দিনের পর দিন ধরে এমন কাণ্ড কীভাবে ঘটল? সেই প্রশ্নও কিন্তু উঠছে বিভিন্ন মহলে।

রাজ্য পুলিশের (State Police) প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কথায়, নবান্নের নাকের ডগায় কীভাবে ঘটনা, দায় সমাজকল্যাণ দফতরের, পুলিশের ভূমিকা ভাল। হুগলির গুড়াপ (Gurap), জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে হাওড়ার সালকিয়া। রাজ্যের বিভিন্ন হোমে শিশু নির্যাতনের অভিযোগ। কিন্তু কেন এই অসুখে রাশ টানা যাচ্ছে না?

সমাজতত্ত্ববিদ শুচিস্মিতা পাল রায়ের কথায়, আরও বেশি অর্থ চাই এই মানসিকতা থেকে কাজ, হোমের উপর নজরদারি চালাতে হবে। হোমগুলির কর্মকাণ্ড নিয়ে নজরদারি বাড়ানোর দাবি এর আগেও উঠেছে। তা সত্ত্বেও ছবিটা না বদলানোয় প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget