এক্সপ্লোর

Howrah: দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট বেলুড়ে, অবরোধের পরেই তৎপর প্রশাসন

Belur: দীর্ঘ দিন ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছেন হাওড়ার বেলুড়ের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। জলের দাবিতে অবরোধ করার পরই নড়েচড়ে বসল প্রশাসন। সমস্যা খতিয়ে দেখলেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা।

ভাস্কর ঘোষ, বেলুড়: দীর্ঘদিন ধরে পানীয় জলের (Drinking water) সঙ্কটে ভুগছেন হাওড়ার (Howrah) বেলুড়ের (Belur) বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। জলের দাবিতে অবরোধ করার পরই নড়েচড়ে বসল প্রশাসন। কোথায় সমস্যা তা খতিয়ে দেখলেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। এক সপ্তাহের মধ্যেই জল-সমস্যা মিটবে, আশ্বাস দিলেন পুরপ্রশাসকমণ্ডলীর সদস্য।

জলপ্রকল্প আছে, অথচ দিনের পর দিন সেই জল নিয়েই হাপিত্যেশ বেলুড়ের বিস্তীর্ণ এলাকায়। অনুরোধ-উপরোধে কাজ না হওয়ায় শেষপর্যন্ত দাবি পূরণে পথে নামতে বাধ্য হলেন ভুক্তভোগী বাসিন্দারা। শনিবার রাতে প্রায় আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘পুরসভা থেকে যে জল সরবরাহ করা হয়, তা খাওয়ার অযোগ্য। বেলুড় মঠের (Belur Math) জল থাকাতেই বেঁচে আছি।’

শ্যামসুন্দর সিংহ নামে এক জল বিক্রেতার অভিযোগ, ‘জল ঠিকমতো পাওয়া যায় না। মানুষ বাধ্য হয়ে জল কিনে খাচ্ছেন। আমরা বাড়ি বাড়ি জল সরবরাহ করি।’

আরও পড়ুন সরস্বতী পুজোকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, বেলুড়ের লালবাবা কলেজে তুলকালাম

স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের পরই নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার সকালেই এলাকার জলপ্রকল্পের সমস্যা খতিয়ে দেখতে হাজির হন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। গঙ্গায় জলের স্তর কমে যাওয়া এবং বেশি পরিমাণে পলি জমাকেই দায়ী করেছেন তাঁরা। 

কলকাতা পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ মজুমদার জানিয়েছেন, ‘পলির সমস্যা তো আছেই। পাশাপাশি জল তোলার ৩টি মেশিনের মধ্যে একটি মেশিন আংশিক কাজ করছে। সেটিকে সারানো হবে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সব মিটবে।’

হাওড়া পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রেয়াজ আহমেদের দাবি, ‘পলি পড়ে যাওয়ায় এই সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি পলি তোলার কাজ ঠিকমতো করতো তাহলে এই সমস্যা হত না। এক সপ্তাহের মধ্যে সমস্যা মিটবে।’

এক সপ্তাহের মধ্যেই জলের সমস্যা মেটানো হবে, আশ্বাস দিচ্ছে স্থানীয় প্রশাসন।

সবে গরম পড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ যত চড়বে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। দ্রুত জল সমস্যার সমাধান হোক, এখন এটাই চাইছেন এলাকার বাসিন্দারা।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget