এক্সপ্লোর

Howrah: কোথাও ১০, কোথাও ৫০ টাকা, টিকিটের দামে বিভ্রান্তি হাওড়া স্টেশনে

Ticket Price: একই স্টেশন, কিন্তু প্ল্যাটফর্ম টিকিটের দাম আলাদা। ১০-২০ নয়, দামের ফারাক ৪০ টাকা।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: হাওড়া স্টেশনের (Howrah Station)  ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা।  আর একই স্টেশনের  নিউ কমপ্লেক্সে সেই প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা দিয়ে কিনতে হবে। এনিয়ে বিভ্রান্তিতে যাত্রীরা।  রেল সূত্রে দাবি, পূর্ব (Eastern Railway) ও দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) প্ল্যাটফর্ম টিকিটের দামের ফারাকই এর কারণ।

একই স্টেশন, কিন্তু প্ল্যাটফর্ম টিকিটের দাম আলাদা। ১০-২০ নয়, দামের ফারাক ৪০ টাকা। একই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দু’রকম দাম নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। হাওড়া ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। অথচ, নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা।

কেন এই দামের ফারাক? গতবছরের ১২ মে স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সময়, রেলের তরফে জানানো হয়েছিল, স্টেশনে ভিড় এড়াতে যে কোনও জোন প্রয়োজনমতো প্ল্যাটফর্ম টিকিটের দাম নির্ধারণ করতে পারে। পূর্ব রেলের অধীনে থাকা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স প্ল্যাটফর্ম টিকিটের দাম নির্ধারণ করে ১০ টাকা। কিন্তু দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা ধার্য করা হয়। 

তবে রেল সূত্রে দাবি, কেউ ওল্ড কমপ্লেক্স থেকে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট কিনে, নিউ কমপ্লেক্সে এলে, কোনও শাস্তির মুখে পড়বেন না। হাওড়া স্টেশনে মোট ২৪টি প্ল্যাটফর্ম। তার মধ্যে পূর্ব রেলের ট্রেন চলাচল করে ওল্ড কমপ্লেক্সের ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর নিউ কমপ্লেক্সে ১৬ থেকে ২৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলাচল করে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন। 

উল্লেখ্য, এদিকে  প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন (Local Train) চালুর অনুমতি দিল রাজ্য (West Bengal)।  শুরুতে ৫০ শতাংশ যাত্রী (Local Train Passengers) নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র মিলেছে। 

আরও পড়ুন: Hooghly: কীভাবে মানতে হবে করোনাবিধি? স্কুলের দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে সচেতনতার বার্তা

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget