এক্সপ্লোর

Second Hooghly Bridge: মেরামতির কারণে ২ ঘণ্টা বন্ধ, দ্বিতীয় হুগলি সেতুতে চুটিয়ে ক্রিকেট খেললেন টোল প্লাজার কর্মীরা

Howrah: প্রায় মাস দু'য়েক সময় ধরে দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ করছে এইচআরবিসি কর্তৃপক্ষ। সেতুর দু'টি লেনেই দিনের এবং রাতের বেলায় আংশিকভাবে যান চলাচল করছে।

সুনীত হালদার, হাওড়া : সচরাচর এমন সুযোগ হয় না। তাই, সুযোগ পেয়ে তা হাতছাড়া করলেন না টোলপ্লাজার কর্মীরা।

দ্বিতীয় হুগলি সেতুতে চলল ক্রিকেট ম্যাচ। গতকাল গভীর রাতে সেতু মেরামতির কারণে দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। আর এই সুযোগেই জমিয়ে ক্রিকেট খেললেন টোল প্লাজার কর্মীরা। হঠাৎ নাইট ম্যাচ খেলার সুযোগ পেয়ে যারপরনাই খুশি তাঁরা।

প্রায় মাস দু'য়েক সময় ধরে দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ করছে এইচআরবিসি কর্তৃপক্ষ। সেতুর দু'টি লেনেই দিনের এবং রাতের বেলায় আংশিকভাবে যান চলাচল করছে। গতকাল রাত ১টা থেকে ৩টে পর্যন্ত ব্রিজের যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। মূলত মেরামতির সময় যাতে সেতুতে কোনও কম্পন না হয় সেই কারণেই বন্ধ ছিল ভারী যান চলাচল। গভীর রাতে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা লরি এবং ট্রাক কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোড ক্রসিংয়ের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। আবার কলকাতা থেকে হাওড়াগামী লরি এবং ট্রাক নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়।

এদিকে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সেই সুযোগ ক্রিকেট খেলতে ব্যস্ত হয়ে পড়লেন টোল প্লাজার কর্মীরা। সেতুর ওপর ক্রিকেটের পিচ বানিয়ে ব্যাট বল হাতে নেমে পড়েন তাঁরা। তখন সেতু আস্ত একটা ক্রিকেট মাঠের চেহারা নিয়েছে। নিঝুম রাতে যান চলাচল নেই। শুধুমাত্র ব্যাট-বলের খুট খাট শব্দ এবং আউট-আবেদনের শব্দে রাতের নিস্তব্ধতা যেন ভেঙে খান খান হয়ে গেল। হঠাৎ এই রকম সুযোগ পেয়ে যারপরনাই খুশি টোল প্লাজার কর্মীরা। তাঁরা জানিয়েছেন, এর আগেও এইরকম সুযোগ মিলেছিল দু'- একবার। তখন ক্রিকেট খেলা না হলেও, এবার আর সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হননি তাঁরা।

রাত ৩টে পর্যন্ত ইঞ্জিনিয়াররা জরুরি ভিত্তিতে কাজ করেন। ৩টের পর যান চলাচল শুরু হলে ধীরে ধীরে সেতুর পরিস্থিতি স্বাভাবিক হয়।

১৯৯২ সালে চালু হয় ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু। কয়েক মাস আগে স্বাস্থ্য পরীক্ষা হয় ৩ দশকের বেশি পুরনো এই সেতুর। তারপরেই সংস্কারের সিদ্ধান্ত নেয় সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন। সংস্কারের জন্য় নভেম্বর থেকে এই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
Sebaashray scam : 'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget