এক্সপ্লোর

BJP-TMC: পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

BJP TMC Politics: বিজেপির তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।

সমীরণ পাল, চাঁদপাড়া: পঞ্চায়েত ভোটে (Panchayat ELection) রক্তের বদলে ঝরবে রক্ত, চাঁদপাড়ায় রক্তদান শিবির থেকে তৃণমূলকে (TMC) হুঁশিয়ারি দিলেন বিজেপি (BJP ) নেতা দেবদাস মন্ডল।

শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে বুধবার গাইঘাটার চাঁদপাড়ায় বিজেপির তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। 

বিজেপি নেতার হুঁশিয়ারি

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে যদি একটা বিজেপি কর্মীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে তৃণমূলেরও ঝরবে। আগাম রক্ত সঞ্চয় করে রাখছি। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "২০১৮র পঞ্চায়েত নির্বাচনে বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে, এবার ২০২ ৩এ পঞ্চায়েত নির্বাচন হবে আলাদা। আমাদের কর্মীর মাথা ফাটলে আমরা কি দাঁড়িয়ে দেখবো?? ওদেরও মাথা ফাটাবো।"

এদিকে বিজেপি নেতার হুঁশিয়ারি প্রসঙ্গে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, "পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটে কোন রক্ত ঝরবে না। বিজেপি রক্ত ঝরানোর চেষ্টা করছে, কিন্তু ওদের চেষ্টা কখনই সফল হবে না।"                        

আরও পড়ুন, দেশে ১৪ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ, আক্রান্ত ১৯ হাজার ছুঁইছুঁই

সম্প্রতি বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে এবার প্রধানমন্ত্রী মোদির মুখেও শোনা গিয়েছে, 'বাংলার সন্ত্রাস’।প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন। তারপরেও দেশের স্বার্থে দলের পতাকা হাতে এগিয়ে চলেছেন।' হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রীর। 

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violenece) বাংলায় একের পর এক বিজেপি কর্মীর উপর হামলা হয় বলে অভিযোগ। দলীয় অফিস তো বটেই, বিজেপি কর্মীর পরিবারের উপরেও হামলা চলে বলে অভিযোগ উঠে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget