এক্সপ্লোর

Cyclone Dana In Howrah: 'দানা'র দাপটে নদী ভাঙনের আশঙ্কা, উলুবেড়িয়ার জগদীশপুরে বাঁধ মেরামতের কাজ চলছে পুরোদমে

Howrah News: উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরে গঙ্গা নদীর পাড়ের ভাঙন অব্যাহত। এলাকা দিয়ে জাহাজ চলাচলের ফলে ঢেউয়ের আঘাতে ভাঙন আটকানো যাচ্ছে না।

সুনীত হালদার, হাওড়া: ঘূর্ণিঝড়ের দাপটে নদী ভাঙনের আতঙ্ক গ্রাস করেছে উলুবেড়িয়ার জগদীশপুরে নদী পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যেই আগাম সতর্কতা জারি করা হয়েছিল। তার জন্যই সেখানে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছিল। যেই কাজ দেখতে আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ও সেচ দফতরের আধিকারিকরা।

উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরে গঙ্গা নদীর পাড়ের ভাঙন অব্যাহত। এলাকা দিয়ে জাহাজ চলাচলের ফলে ঢেউয়ের আঘাতে ভাঙন আটকানো যাচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনের পর দিন নদী ভাঙনে আতঙ্ক বাড়ছে। এরই মধ্যে ঘূর্নিঝড় 'দানা' আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলাশাসক পি দীপাপ্রিয়া, মহকুমা শাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ সেচ দফতরের আধিকারিকরা।

উলুবেরিয়া পুরসভার চেয়ারম্যান কাজ পরিদর্শনের পর জানিয়েছেন, ''নদী বাঁধ মেরামতির কাজ চলছে। ঘূর্ণিঝড়ের ফলে যাতে কোনও ক্ষতি না হয় সেইজন্যে সেচ দফতরের আধিকারিকরা ও জেলাশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কন্ট্রোলরুম খোলার পাশাপাশি নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে মাইকে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে।''

আবহাওয়া দফতর সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। কাঁচা বাড়ি ছেড়ে মন্দারমণিতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'দানা'র গতির হেরফের ঘটলে ল্যান্ডফলের সময় এগিয়ে আসতে পারে। তবে এখনও পর্যন্ত গতিপথে কোনও হেরফের হয়নি। তাই ওড়িশায় নির্ধারিত সময়ে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে, তার সংলগ্ন পশ্চিমবঙ্গতেও পড়বে। ওড়িশা সংলগ্ন পূর্ব মেদিনীপুরেই ঘূর্ণিঝড় দানার প্রভাব সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। কলকাতাতেও তার রেশ অনুভূত হবে। আবহবিদরা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা ১ থেকে ২ মিটার। .৫ থেকে ১ মিটারের মতো জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে।  কলকাতায় সকাল থেকে বৃষ্টি হলেও, দুপুর থেকে বৃষ্টি বন্ধ। কিন্তু সন্ধের পর থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে কলকাতায় হাওয়ার দাপট থাকবে বলে জানা যাচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget