এক্সপ্লোর

Howrah Violence : 'শিশুদের দিয়ে হিংসা ছড়ানো হয় হাওড়ায়'চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

NCPCR : হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকে চিঠি এনসিপিসিআরের চেয়ারম্যানের দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কী পদক্ষেপ পুলিশের (Police), ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব এনসিপিসিআরের।

অণির্বাণ বিশ্বাস, কলকাতা : হাওড়ার অশান্তির (Howrah Violence) ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (National Commission for Protection of Child Rights)। 'শিশুদের দিয়ে হিংসা ছড়ানো হয় হাওড়ায়, পাথর ছোড়ায় ব্যবহার করা হয় শিশুদের', চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকে (Howrah Police Commissionor Pravin Tripathi) চিঠি এনসিপিসিআরের চেয়ারম্যানের দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কী পদক্ষেপ পুলিশের (Police), ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব এনসিপিসিআরের। প্রসঙ্গত, তিলজলা, মালদার রেশ কাটতে না কাটতে ফের সক্রিয় এনসিপিসিআর (NCPCR)।

এদিকে, শিবপুর, ডালখোলার পর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে হুগলির রিষড়াতেও। এবার তিন জায়গার অশান্তির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাওড়া, হুগলি, ডালখোলায় হিংসার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজও আদালতে পেশের নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 

কী জানতে চাইল আদালত - শিবপুরের অশান্তি নিয়ে প্রশ্ন তুললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল, ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না' হাওড়া-সংঘর্ষ মামলার শুনানিতে সওয়াল করেন আবেদনকারীর আইনজীবী। 'বর্তমানে কি পরিস্থিতি ? পুলিশ কেন অনুমান করতে পারেনি ? অভিযোগ দায়ের হয়েছে ? ঘটনায় কেউ কি গ্রেফতার হয়েছে ?' রাজ্যকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 

অ্যাডভোকেট জেনারেল কী জানালেন- আদালতে অ্যাডভোকেট জেনারেলের দাবি, 'শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শুরুর ৩০ মিনিটের মধ্যেই মিছিলে যোগদানকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। এখন পরিস্থিতি শান্তিপূর্ণ, অভিযোগ দায়ের হয়েছে, গ্রেফতার ৩৬', অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তির পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'গতবারও এই ঘটনা ঘটেছিল, আগে অনুমান করা উচিত ছিল, পুলিশ অনুমতি দিল কেন?' আদালতে এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেন মামলাকারীর আইনজীবী।  

বৃহস্পতিবার রামনবমীর অশান্তির পর তাঁর আঁচ এসে পড়েছিল শুক্রবারও ! তবে শনিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাওড়ার শিবপুর। নতুন করে অশান্তির খবর না থাকলেও, এখনও কাটেনি থমথমে ভাব! এরইমাঝে রবিবার শিবপুর যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশের বাধা দেওয়া নিয়ে তপ্ত হয়ে ওঠে রাজনীতি। অন্যদিকে শিবপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এসবের মধ্যেই শিবপুরের সাধারণ মানুষ চাইছে, রাজনীতি থেমে পুরোপুরি স্বাভাবিক হোক তাঁদের এলাকা। 

আরও পড়ুন- ইন্টারনেট পরিষেবা বন্ধ, জারি হয়েছে ১৪৪ ধারা, আজ কী পরিস্থিতি রিষড়ায় ?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget