এক্সপ্লোর

Howrah Water Crisis: বন্ধ জল সরবরাহ, চরম সঙ্কটে হাওড়ার বাসিন্দারা, কবে কাটবে ভোগান্তি?

Howrah News: বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ।

সুনীত হালদার, হাওড়া: পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট (Howrah Water Crisis) আরও তীব্র চেহারা নিল। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে  গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।

হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র: গরম পড়ার আগেই রাজ্যের জেলায় জেলায় দেখা দিচ্ছে জলসঙ্কট। বসন্তেই যখন বৈশাখের উত্তাপ, হাঁসফাঁস গরমে জলকষ্টের কামড় হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ২ লক্ষ মানুষকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। তার জেরে পদ্মপুকুর জল পরিশোধন প্লান্টের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির সময়, মাটি ধসে যায়। 

দুটো পাইপলাইন ফেটেছে। মেন লাইন গেছে উত্তর হাওড়া বিধানসভা এলাকায়। আরেকটা লাইন গেছে লিলুয়ার ভট্টনগরের দিকে। সাঁড়াশি বিপর্যয়ের মুখে তীব্র জলকষ্টে ভুগছেন এলাকাবাসী। হাওড়া পুরসভার তরফে এদিন ৩৬টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়। কলকাতা পুরসভার তরফে এদিন ১৫টি জলের ট্য়াঙ্কার পাঠানো হয়। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী বলছেন, "ডিজাস্টার হয়ে গেছে। প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। আজকেই সমস্যা মিটে যেত। ভোরে আবার সমস্যার সম্মুখীন হতে হতে হয়েছে।''                            

এই সঙ্কটকালে সম্ভাব্য লাইফলাইন হিসেবে উঠে আসছে কেএমডিএ-র করে রাখা বিকল্প পাইপলাইন। হাওড়ার বেলগাছিয়া মোড়ের কাছেই বিকল্প পাইপলাইন করে রেখেছে কেএমডিএ। ৭০ মিটার দীর্ঘ সেই পাইপলাইনকে হাওড়া পুর এলাকার পদ্মপুকুর জল পরিশোধন প্লান্টের সঙ্গে সরাসরি জোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, "লাইন কলাপস করে গেছে। কাল রাতে সারানোর পর ধসে আরও ক্ষতি। বিকল্প লাইন পেতে তার মাধ্যমে জল সরবরাহ করা হবে। উত্তর হাওড়া এলাকায় জল পৌঁছতে আরো ২ দিন লাগবে। মধ্য হাওড়া ও শিবপুরে আজ সন্ধের মধ্যে জল পৌঁছবে।''

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget