এক্সপ্লোর

Recruitment Scam: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে অব্যাহতি, অভিযুক্তের তালিকা থেকে বাদ গেল পার্থর জামাইয়ের নাম

Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্য়াণময় ভট্টাচার্যর নাম, অভিযুক্তের তালিকা থেকে সরানোর জন্য ED-র আবেদনে মান্যতা দিয়েছে আদালত।

কলকাতা: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির (Recruitment Scam) অভিযোগ থেকে অব্যাহতি জামাইয়ের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র করা মামলায় আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য। অন্যদিকে, পার্থর জামিনের আবেদন করে আদালতে আইনজীবীর দাবি, জেল হাসপাতালে আরও অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। মামলার পরবর্তী শুনানি ২৭ তারিখ।

কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি জামাইয়ের: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। তাতেই কি কল্যাণ হল জামাইয়ের? পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্য়াণময় ভট্টাচার্যর নাম, অভিযুক্তের তালিকা থেকে সরানোর জন্য ED-র আবেদনে মান্যতা দিয়েছে আদালত। ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে টাকার পাহাড় বাজেয়াপ্ত হওয়ার পর নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। তারপর তদন্তে উঠে আসে তাঁর জামাই কল্য়াণময় ভট্টাচার্যর নামও। তদন্তে ED-র র‍েডারে আসে তাঁর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া, বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ED-র চার্জশিটে দাবি করা হয়, প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে।                                 

সম্প্রতি দুর্নীতির মামলায় জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। তারপরই ED-র তরফে কলকাতা নগর দায়রা আদালতে তাদের বিশেষ কোর্টে আবেদন জানানো হয়, চার্জশিট থেকে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ দেওয়া হোক। সূত্রের খবর, সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত। ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। তাঁকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসেবে আদালত তাঁকে যদি ক্ষমাও করে, তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। আইনজীবীর দাবি, যে সব অভিযোগ তাঁর মক্কেলের নামে ইঠেছে, তার সাপেক্ষে প্রমাণ্য নথি তেমন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার রাত থেকে জেল হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ তারিখ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget