এক্সপ্লোর

Howrah News : কেটে দু'আধখানা হয়েছিল হাত, জোড়া লাগানো হাতেই তেরঙ্গা তুললেন হাওড়ার অর্পণ

রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ওই কাটা হাত দিয়ে জাতীয় পতাকা তোলেন অর্পণ। সেই সঙ্গে সকলকে বলেন, জীবনে একটা দুর্ঘটনা মানেই সব শেষ নয় ! 

কোনও কোনও দুর্ঘটনা কেড়ে নেয় জীবনের গতি। বেঁচে থাকাটাই হয়ে ওঠে বিরাট চ্যালেঞ্জ। আবার কেউ কেউ সব প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার নতুন পন্থা খুঁজে বের করে নেয়। তেমনই উদাহরণ সৃষ্টি করলেন উদয়নারায়ণপুরের কানুপাট গ্রামের বাসিন্দা অর্পণ সামন্ত। 

কারখানায় কাজ করতে করতে একটি হাতের কনুই থেকে পুরোপুরি কেটে যায় অর্পণের। জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তবে জীবনে নতুন দিশা দেখান চিকিৎসকরা। তাঁরা সেই কাটা হাত জোড়া দেন। রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ওই কাটা হাত দিয়ে জাতীয় পতাকা তোলেন অর্পণ। সেই সঙ্গে সকলকে বলেন, জীবনে একটা দুর্ঘটনা মানেই সব শেষ নয় ! 

এদিন একটু অন্যভাবে প্রজাতন্ত্র দিবস পালন করে হাওড়ার নারায়ণা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। পতাকা উত্তোলন করে অর্পণ । উদয়নারায়নপুরের বাসিন্দা অর্পণের বয়স ৩৮। গত বছর অগাস্ট মাসে কারখানায় কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। মেশিনে হাত ঢুকে গিয়ে বাঁ হাতের কনুই থেকে বাদ চলে যায়। সেই হাত সাত ঘন্টা জটিল অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো হয় এই হাসপাতালে। 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আর সেই জোড়া লাগানো হাত দিয়েই পতাকা উত্তোলন করেন অর্পণ। তিনি বলেন, ' ভাবিনি কাটা হাত জোড়া লাগবে কোনোদিন। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় তা সফল হয়েছে।'

আরও পড়ুন : ছড়াচ্ছে স্নাুয়ুর বিরল রোগ, মহারাষ্ট্রে মৃত্যুর খবর,GBS নিয়ে কী জানাচ্ছে WHO?

 হাসপাতালের চিকিৎসক  আদিত্য কানোই জানান, কতটা  চ্যালেঞ্জিং ছিল সেই অপারেশন। তবে চিকিৎসকদের প্রচেষ্টা ও মনের জোরে এখন অনেকটাই সুস্থ অর্পণ।  তবে পুরোপুরি সুস্থ হতে আরও অনেকটা সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকরা।                      

এখনও রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। হাত নাড়াতে পারছেন তিনি।  তাড়াতাড়িই সম্পূর্ণ হয়ে উঠবেন তিনি, আশাবাদী চিকিৎসকরা। হাসপাতালের ডিরেক্টর, তপানি ঘোষ জানান, কেউ অসুস্থ হলে মনের জোর ভেঙে যেতে পারে। অর্থনৈতিকভাবেও সেটা বড় চ্যালেঞ্জ। তবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটা খুবই জরুরি। তাই নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁকে সুস্থ করার কাজ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ।  প্রজাতন্ত্র দিবসে তাই অর্পণের বার্তা, বিপদ এলেও হতাশা নয় !  

আরও পড়ুন, পানাগড় ব্যবসায়ী অপরহরণকাণ্ডে গ্রেফতার B.Tech ইঞ্জিনিয়ার ও ECL কর্মী ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
WB News Live Updates: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget