এক্সপ্লোর

Kidnapping Case: পানাগড় ব্যবসায়ী অপরহরণকাণ্ডে গ্রেফতার B.Tech ইঞ্জিনিয়ার ও ECL কর্মী ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য..

West Bardhaman Kidnapping Case: অপহরণকারীদের ১ জন ECL-এ কর্মরত, ১ জন B.Tech ! পানাগড়কাণ্ডে চাঞ্চল্যকর এল তথ্য, মুক্তিপণের ঘটনার কিনারা করল বুদবুদ থানার পুলিশ

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পানাগড় ব্যবসায়ী অপরহরণকাণ্ডে গ্রেফতার B.Tech ইঞ্জিনিয়ার ও  ECL কর্মী ! পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় ব্যবসায়ীকে অপহরণ ও ৬ লক্ষ টাকা মুক্তিপণের ঘটনার কিনারা করল বুদবুদ থানার পুলিশ। উদ্ধার লক্ষাধিক  টাকা ও আগ্নেয়াস্ত্র। পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ১৩ দিনের মাথায় অপহরণের সাথে যুক্তদের গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। রবিবার রাত আটটা নাগাদ বুদবুদ থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা। এছাড়াও ছিলেন বুদবুদ থানার ওসি মনোজিৎ ধারা,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ পুলিশ আধিকারিকরা।

ডিসিপি জানিয়েছেন, গত ১৩ তারিখ তারা একটি অপহরণের খবর পান। ঘটনার তদন্তে নেমে তারা জানতে পারেন চলতি মাসের গত ১০ তারিখে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে কাঁকসার বিরুডিহার বাসিন্দা, জয়ন্ত গড়াই নামের ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। অপহরণের ঘটনায় ব্যবসায়কে মুক্তিপণ হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তার মধ্যে ১০ লক্ষ টাকা রফা হলেও প্রায় ছয় লক্ষ টাকার মত দেওয়ার পর তাকে মারধর করে ছাড়া হয়েছিল।

পুলিশের কাছে ওই ব্যবসায়ী অভিযোগ জানায় যে, গত জানুয়ারি মাসের ১০ তারিখে তাকে পাঁচ থেকে ছয় জন দুষ্কৃতী অপহরণ করার পর তাকে মারধর করে তার কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকা মুক্তিপণ নেয়। কারা তাকে অপহরণ করেছিল সেই বিষয়ে তিনি সঠিক তথ্য দিতে পারছিলেন না। বুদবুদ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে তদন্ত করার পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে প্রায় ১৩ দিনে অপহরণের ঘটনার কিনারা করে।

অভিষেক গুপ্তা জানিয়েছেন, বিভিন্ন ভাবে তদন্ত করে অবশেষে বেশ কিছু সূত্র পাওয়ার পর। ৫ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় একটি মোটরসাইকেল ও একটি চার চাকা গাড়ি। সোমবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হবে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ডগুলি, দুটি ম্যাগজিন, একটি ধারালো অস্ত্র, প্রায় ১ লক্ষ ১২হাজার টাকা ও পাঁচটি মোবাইল। ধৃতরা হলেন অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিয় খাওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চট্টোপাধ্যায় এবং বিমলেশ কুমার ঠাকুর। এদের সকলেরই বাড়ি দুর্গাপুর এবং কাঁকসা এলাকায়।

আরও পড়ুন, দলেরই মন্ত্রীদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, এবার ক্ষমা চাইলেন, যদিও বক্তব্যে অনড় কল্যাণ ! 'কেউ দুঃখ পেলে..'

এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজন ই.সি. এল-এ (ECL) চাকরি করেন। তবে প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেলেও বিষয়টি তারা খতিয়ে দেখে ঘটনার সত্যতা যাচাই করবেন। অন্যদিকে ধৃতদের মধ্যে একজন বি.টেক পাস করা  যুবক রয়েছে। সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন।

সেরা শিরোনাম

ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget