এক্সপ্লোর

HS Exam 2026:"জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বই পেয়েছি, আর ফেব্রুয়ারিতেই উচ্চ মাধ্যমিক " ! অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের, কী প্রতিক্রিয়া সংসদ সভাপতির ?

HS Exam 2026 Examinee Guardians Allegation: বই দেরিতে হাতে পাওয়ার অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের, কী প্রতিক্রিয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির ?

কলকাতা: আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এদিকে পরীক্ষা শুরুর দিনেই গুরুতর অভিযোগ তুললেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চমাধ্যমিক? পরীক্ষা শুরুর দিনই অসন্তোষ পড়ুয়া, অভিভাবকদের। 'সময় মত হাতে মেলেনি বই। ৩ মাসও ক্লাস হয়নি', সিলেবাস শেষের আগেই আগেভাগে শুরু হয়েছে পরীক্ষা, অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের। 

আরও পড়ুন, ১৪ জন পড়ুয়াদের নিয়ে আসছিল পুলকার, আচমকাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মর্মান্তিক দুর্ঘটনা !

"জানুয়ারির সেকেন্ড উইকে বইটা পেয়েছি, কবে পড়বে, কবে পরীক্ষা দেবে ওরা ? ওরা টাইম পায়নি"  

এবার গতবারের চেয়ে অনেক আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবং মাধ্যমিক আজকেই শেষ হওয়ার কথা। আর আজকে থেকেই উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গিয়েছে। এবং সেই উচ্চ মাধ্যমিক শুরুর আগে থেকেই, পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে, একাধিক অসন্তোষ সামনে উঠে এসেছে। একজন অভিভাবক বলেন, 'জানুয়ারির সেকেন্ড উইকে আমাদের কম্পিউটার সায়েন্সের বইটা পেয়েছি। তো কবে পড়বে, কবে পরীক্ষা দেবে ওরা ? ইংরেজি ভার্সান। আর সিলেবাস হিউজ সেইভাবে ওরা টাইম পায়নি। ওদের সিলেবাসটা শেষ করতে খুবই প্রবলেম হচ্ছিল।' 

প্রশ্ন: জানুয়ারির সেকেন্ড উইকে বই বেরিয়েছে, আর ফেব্রুয়ারির সেকেন্ড উইকে পরীক্ষা ?

অভিভাবক: ( মাথা নেড়ে সম্মাতি জানিয়ে) ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি। বই ওরা সঠিক সময়ে পায়নি। শুধু তাই নয়, এত বড় সিলেবাস ! তার জন্য যে সেমেস্টারে ৬ মাস দেওয়ার কথা ছিল, সেটাকি হয়েছে ? সেপ্টেম্বরে ওদের থার্ড সেমেস্টার হয়েছে।আর আজকে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ওদের ফোর্থ সেমেস্টার হচ্ছে। সংসদ বলল ওদের মডেল প্রশ্ন দেওয়া। কারণ ওদের প্রিভিয়াস কোনও মডেল প্রশ্ন ছিল না। সেটা আমরা পেয়েছি, জানুয়ারির ২৭ তারিখে। একটা বইতো দেওয়া হল, কিন্তু প্রস্তুতির জন্য তো সময় পাওয়া গেল না। তাহলে কিনলাম কেন ?

"যদি আগামীতে এইভাবে চলতে থাকে, তাহলে আগামীদিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ" !

অপর একজন পরীক্ষার্থীর অভিভাবক ক্ষোভ উগরে বলেন, সিলেবাস শেষ হয়নি সবচেয়ে বড় কথা, হয়তো সিলেবাস চাইলে ১ ঘণ্টার মধ্যেও শেষ করা যায়, কিন্তু ওদের রপ্ত তো হতে হবে। আমরা সরকারকে-পর্ষদকে এতটাই সমর্থন করি, তাঁদের বিবেক বিবেচনায়। কিন্তু তাঁরা এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে পারত। বাচ্চাদের কথা ভেবে। কারণ ওদের নতুন সিলেবাস। আমরা পুরনো বই সংগ্রহ করে ওদের পড়াতে পারিনি। ...এটা কীভাবে সম্ভব জানি না। যদি আগামীতে এইভাবে চলতে থাকে, তাহলে আগামীদিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ।

কী প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের ?

এক পরীক্ষার্থী বলেন,  যেখানে আমাদের পরীক্ষাটা মার্চে হয়, সেখানে ফেব্রুয়ারির শুরুতেই পরীক্ষা ! ..তারপরে সিলেবাস চেঞ্জের একটা বিষয় চলে এসেছে। পরীক্ষার আগের দিনে আমাদের বলছে, অ্যাডমিট কার্ডে গন্ডোগোল। তাহলে পরীক্ষার আগের দিন আমাদের আবার স্কুলে যেতে হয়েছে !ওতে আমাদের সময় নষ্ট হয়েছে। উপযুক্ত প্রশ্ন-উত্তর প্র্যাকটিসের সময় কেউই পায়নি বলেই অভিযোগ ওই পরীক্ষার্থীর।

কী বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য বলেন, ...একমাস বাদে হওয়ার কথা। তো সেটা (HS পরীক্ষা) কেন এগিয়েছে, আপনারা সবাই জানেন। মাধ্যমিকও এগিয়ে এসেছে। মাধ্যমিকও শুরু হয়েছে অনেক আগে। ...আর আমাদের তো ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে, ২৭ তারিখ শেষ হচ্ছে।ফলে এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে। আপনারা সবাই জানেন। ফল সেই জায়গাতে দাঁড়িয়ে, ..ছাত্রছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় দেখছি।'

বই দেরিতে হাতে পাওয়ার অভিযোগের ভিত্তিতে কী বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ?

ইংরেজি বাংলাই হোক, কিংবা অন্য যে ল্যাঙ্গুয়েজ আছে, সবই কিন্তু একসঙ্গে ক্লাস ১২ এর বইটা বেরিয়েছিল। থার্ড সেমিস্টারে বইটা পেতে সত্যিই দেরি হয়েছিল। কিন্তু ফোর্থ সেমিস্টারে দেরি হওয়ার কথা নয়। প্রথমত আমাদের কিন্তু ইউটিউব ভিডিও-তে, ..আমাদের ৪০০ এর উপর ইউটিউব ভিডিও আপলোড করা আছে ডিফারেন্ট সাবজেক্টসে। ..ফলে পড়ুয়াদের প্রত্যেকের কাছেই এখন স্মার্ট ফোন আছে, তাঁরা যদি সেই ভিডিওগুলি দেখে , সেখান থেকে অনেক কিন্তু তাঁরা শিক্ষনীয় বিষয়, সেগুলি কিন্তু তাঁরা জানতে পারবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget