এক্সপ্লোর

HS Result 2025: রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

WBCHSE: পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার হবে পরীক্ষা।

কলকাতা: আগামীকাল প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। বেলা সাড়ে ১২টায় ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (HS Result 2025)। বুধবার সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। 

পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার হবে পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা। এদিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পরীক্ষার খাতা রিভিউ এবং স্ক্রুটিনির জন্য ফল প্রকাশের পর সংসদের নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে। ৮ মে রাত ১২টা থেকে আবেদন করা যাবে। ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট বা তার আগে পর্যন্ত এই আবেদন গ্রহণ করবে সংসদ। 

এদিকে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026 Routine)। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১০.৪৫ থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টো নাগাদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ প্রশ্নপত্র পড়ার জন্য। মূল ৭টি বিষয়ের সূচি ঘোষণা করলেও, ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। মিউজিক ভোকাল এবং মিউজিক ইন্সট্রুমেন্টালের লিখিত পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট। 

২০২৬ সালের মাধ্যমিকের রুটিন

দিন  তারিখ বিষয়
সোমবার ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
শুক্রবার ৬ ফেব্রুয়ারি  ইতিহাস
শনিবার  ৭ ফেব্রুয়ারি  ভূগোল 
সোমবার ৯ ফেব্রুয়ারি  অঙ্ক 
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি  ভৌতবিজ্ঞান
বুধবার ১১ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান 
শুক্রবার ১২ ফেব্রুয়ারি  ঐচ্ছিক বিষয় 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget