এক্সপ্লোর

HS Result 2025: শেষ বার্ষিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, এবার থেকে চালু সেমিস্টার পদ্ধতি

WBCHSE Result 2025: 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমিস্টার ব্যবস্থা। ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে শুরু হয়েছে এই সেমিস্টার পদ্ধতি।

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS Result 2025)। বার্ষিক পরীক্ষা হিসেবে এবছরই শেষবার হল উচ্চ মাধ্যমিক। এরপর শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ দুভাগে বছরে দুবার হবে পরীক্ষা। 

চালু সেমিস্টার পদ্ধতি: সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল ২০২৪ সালেই। সেই অনুযায়ী গত বছর একাদশ শ্রেণিতে শুরু হয়েছে এই সেমিস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রথম ও তৃতীয় সেমিস্টার MCQ ভিত্তিক পরীক্ষা হবে। যার মূল অর্থ পড়ুয়াদের চিন্তাভাবনা এবং যুক্তিকে সামগ্রিকভাবে উৎসাহিত করা। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে SAQ এবং DQ থাকবে। যাতে লেখার দক্ষতা বাড়ে। 

এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক হয় শুধুমাত্র দ্বাদশের সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। করোনাকালে দিল্লি বোর্ডগুলি বছরে দু'বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। এবার রাজ্যের উচ্চ মাধ্যমিকে পাকাপাকিভাবে বছরে দু'বার পরীক্ষা হবে। দুটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। সিমেস্টারের পূর্ণমান কী হবে, তা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হয়েছে দুই সিমেস্টার পদ্ধতি।

এদিন প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৫-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। সংসদের তরফে সাংবাদিক বৈঠকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ জন। তবে উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাঁদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ফল জানা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইটে। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget