এক্সপ্লোর

Howrah Arrest : বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হাওড়া স্টেশন থেকে গ্রেফতার মুনতাজ আলি

২০২২ এর ৩০ জুন। বীরভূমের মহম্মদবাজারে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর।

আবির দত্ত, কলকাতা : বীরভূমে ( Birbhum )  বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হাওড়া স্টেশন থেকে একজনকে গ্রেফতার করল এনআইএ ( NIA ) ।  ২০২২ সালের জুন মাসে বীরভূমের মহম্মদবাজার থেকে প্রায় ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ।

সে বছর সেপ্টেম্বরে ঘটনার তদন্তভার নেয় এনআইএ ( NIA)। সেই মামলাতেই বীরভূমের বাসিন্দা মুনতাজ আলি ওরফে রিন্টু শেখকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃত মুনতাজ ডিটোনেটর সংগ্রহ করে স্থানীয় বাজারে সরবরাহ করছিল বলে খবর সূত্রের। 

২০২২ এর ৩০ জুন। বীরভূমের মহম্মদবাজারে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। বীরভূম জেলা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে রানিগঞ্জের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করে STF। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। এই তদন্তে নেমে জাল নোটেরও হদিশ পেয়েছিল STF।

কোথায় ওই বিস্ফোরক পাচারের ছক ছিল? কী পরিকল্পনা ছিল? তা জানার জন্য  বিস্ফোরক মামলার তদন্তভার নেয় NIA। আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।  বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, সভাপতি বলেন, ' বীরভূম জেলায় বার বার বিস্ফোরক পাওয়া যাচ্ছে। পুলিশ কিন্তু ধরছে না। এসটিফ আচমকা যেভাবে তদন্ত শুরু করে, তাতে সন্দেহ থেকেই যাচ্ছে। এনআইএ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ' 

বীরভূম  তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ' এখান বৈধ, অবৈধ পাথর খাদান রয়েছে। খাদান গুলিতে মূলত বিস্ফোরক ব্যবহার করা হয়। এসটিএফ কয়েকজনকে ধরেছে। তারা জেলে ছিল, জামিন পেয়েছে। এখন এনআইএ তদন্ত করলে আমরা স্বাগত জানাচ্ছি। ' 

এই ঘটনার আগে টিটাগড়ের স্কুলে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সুর চড়িয়েছিল বিজেপি। এবার বীরভূমে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে তরজায় সরগরম হয়ে ওঠে বীরভূমের রাজনীতি।

আরও পড়ুন :

'আমি এদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব' কাকে হুঁশিয়ারি বিচারপতির

এই বছরের শুরুতে, হাওড়ার টিকিয়াপাড়ায় ধৃত সন্দেহভাজন ২ আইএস জঙ্গিদের জেরা করে এনআইএ।
পরবর্তীকালে ধৃতদের নিজেদের হেফাজতে চাইতে পারে এনআইএ। এদিকে, এসটিএফ সূত্রে দাবি, সিরিয়ায় রয়েছে এরকম ৬ জেহাদি সঙ্গে যোগাযোগ ছিল সাদ্দাম ও সইদের।                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget