এক্সপ্লোর

AJUP Leader Arrest : হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ

আগ্নেয়াস্ত্র, জাল নোট-সহ AJUP নেতা আশিক ইকবাল গ্রেফতার

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রেজিনগর উপনির্বাচনের আগে  গ্রেফতার হুমায়ুন কবীরের পার্টির রাজ্য সম্পাদক। AJUP নেতা আশিক ইকবাল নাকি প্রচুর অস্ত্রশস্ত্র জাল টাকা পয়সা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর,  গভীর রাতে নাকা চেকিং চলছিল। সেই সময় গাড়ি আটক করে মেলে রাশি রাশি জাল নোট , আগ্নেয়াস্ত্র। ভোটের আগে এসব বেআইনি জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন, তদন্ত করে দেখছে পুলিশ।  

পুলিশ সূত্রে খবর, গাড়িতে তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র, ৪টি গুলির হদিশ পাওয়া গিয়েছে। এছাড়া আম জনতা উন্নয়ন পার্টির নেতার গাড়ি থেকে জাল নোটেরও হদিশ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১০৮ টি ৫০০ টাকার জাল নোট।  

এই ঘটনায় আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল-সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। রেজিনগর উপনির্বাচনের ঠিক আগেই  AJUP পার্টির রাজ্য সম্পাদকের গ্রেফতারি তাদের পার্টির ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।    

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায় ৬ অক্টোবর উপনির্বাচন হবে। হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া আসনে লড়বেন তাঁরই ছেলে গোলাম নবি আজাদ। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে হুমায়ুন-পুত্র গোলাম নবী আজাদ রবিন বলেন, তিনি শুনেছেন দলের রাজ্য সম্পাদক গ্রেফতার হয়েছেন। কিন্তু কী কারণে গ্রেফতারি তিনি জানেন না।  

আরও পড়ুন : নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা 

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে গ্রেফতার হন কংগ্রেস প্রার্থী 

অন্যদিকে শুক্রবার নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে পুরনো মামলায় গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বিকেলে চণ্ডীপুরের একটি বেসরকারি হোটেলে ছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। চণ্ডীপুর থানার পুলিশ সেখানে গিয়ে প্রার্থীকে গ্রেফতার করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয় শুভাশিস ভট্টাচার্যকে।  

তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ ? 

পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন পর্বে ১টি খুনের, ১টি খুনের চেষ্টা ও ২টি অস্ত্র আইনে মামলায় অভিযুক্ত মিলন প্রধান। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget