এক্সপ্লোর

Humayun Kabir : 'আমার পুত্র-সন্তান জন্মালে আমি বাবর না হুমায়ুন নাম রাখব, মুখ্যমন্ত্রী বলে দেবেন?' আক্রমণাত্মক হুমায়ুন

হুমায়ুনের হুঙ্কার, 'রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান, আমরা তো তার বিরোধিতা করি না। তিনি যখন কার্নিভাল করেন, রেড রোড আটকে, আমরা তো তার বিরোধিতা কোনওদিন করি না।'

 

কলকাতা : হুঙ্কার ছেড়েছেন! হুঁশিয়ারি দিয়েছেন! মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন । তার জেরে দল থেকেও সাসপেন্ড হয়েছেন।  কিন্তু তারপরও নিজের সিদ্ধান্তে অনড় থেকে আজ, ৬ ডিসেম্বর অর্থাৎ ১৯৯২ সালে যে দিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেদিনই মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন ভতরপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই নিয়ে এই মুহূর্তে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। ৬ ডিসেম্বরের মতো দিনে হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের ঘটনায় শুভেন্দু থেকে অধীর, বিরোধী মাথাদের আক্রমণের মুখে তৃণমূলনেত্রীই। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, এই দিনে, এই বিতর্কিত নামে, বিতর্কিত একটি ডেটে ঠিক করে, শিলান্য়াস মমতা ব্য়ানার্জির পুলিশ করতে দেবে। আসলে মমতা ব্য়ানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। 

অন্যদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীরও তীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। অধীরের দাবি, '
বাংলার দিদি এই পথ দেখিয়েছে।  জগন্নাথদেবের মন্দির হয়ে গেল দিঘার তীরে। সেখান থেকে  চলে গেল দিদি এবার পর্বতে। মহাকাল হবে উত্তরবঙ্গে। মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? ...দুর্গাঅঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। এটা দিদি তৈরি করেছে। তার এগুলো প্রতিফলন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।'

আর এদিকে হুমায়ুনের হুঙ্কার, 'রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান, আমরা তো তার বিরোধিতা করি না। তিনি যখন কার্নিভাল করেন, রেড রোড আটকে, আমরা তো তার বিরোধিতা কোনওদিন করি না। যখন তিনি সরকারি টাকায় একটা সম্প্রদায়কে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন। তখন তো আমরা বিরোধিতা করিনি। আমি সংবিধানের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার। সেই মসজিদের কী নাম দেব? আমার পুত্র-সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখব না হুমায়ুন রাখব,উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন? '

এদিকে হুমায়ুনের মন্তব্য শুনে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা আক্রমণ, হুমায়ুন তো যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, সেই দলেও গিয়েছিলেন ...তিনিই বাবরি মসজিদের কথা বললে মানুষের মনে প্রশ্ন জাগবে। 

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্য়ায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল । তারপর সরযু ও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে । আর এখন ২০২৫ এ, সেই ৬ ডিসেম্বরেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি।      

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget