এক্সপ্লোর

Humayun Kabir: হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ! টাকা গুনতে আনা হয়েছে মেশিন

Humayun Kabir Babri Masjid: টাকা গুনতে ৩০ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু QR কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবীরের। 

মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন। হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি ১১টি ট্রাঙ্ক রয়েছে। আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা গুনতে ৩০ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু QR কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবীরের। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। 

মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম, মালদাতেও 'বাবরি' মসজিদ? বীরভূম, মালদাতেও 'বাবরি' মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট, সিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছেন, দাবি হুমায়ুনের। বীরভূম, মালদায় 'বাবরি' মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবীরের। 

অন্যদিকে, নতুন দল ঘোষণা নিয়েও নয়া তথ্য দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর নতুন দলের সঙ্গে MIM-এর জোট হবে। চাইলে বামফ্রন্ট, কংগ্রেস, ISF-ও আসতে পারে। বললেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যদিও তাঁকে শুভেন্দু অধিকারীর টিমের কোর মেম্বার বলে পাল্টা কটাক্ষ করেছেন MIM-এর মুখপাত্র। হুমায়ুনের নতুন দল নিয়ে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, সিপিএম, কংগ্রেস কেউই। 

তৃণমূল থেকে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবীর। তিনি কি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন? এই নিয়েই চলছিল জলঘোলা। খোলসা করলেন হুমায়ুন নিজেই। ঘোষণা করেও পিছু হঠলেন হুমায়ুন কবীর। বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। জানিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক। ভোটারদের আপত্তির কারণেই সিদ্ধান্ত বদল, জানালেন হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়কের সিদ্ধান্ত বদল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূলও সাসপেন্ডেড নেতার সঙ্গে দূরত্ব বজায় রেখেছে।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সভার দিনেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। তৃণমূলনেত্রীর সভায় এসে সেই সাসপেন্ডের ঘোষণা শুনে বিধায়ক পদ থেকে ইস্তফার ঘোষণা করেন তিনি। শনিবার সুর কিছুটা নরম করে বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখেন হুমায়ুন কবীর। আর রবিবার একেবারে ইউটার্ন নিয়ে জানিয়ে দিলেন বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না তিনি। স্পষ্ট করলেন সিদ্ধান্ত বদলের কারণও। হুমায়ুন কবীরের এই ভোলবদল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget