এক্সপ্লোর

ICDS Agitation:বেতনবৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে পথে মিড-ডে-মিল কর্মী ও ICDS কর্মীরা

Kolkata News:বেতনবৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে কলকাতায় পৃথকভাবে পথে নামলেন মিড-ডে-মিল কর্মী ও ICDS কর্মীরা।

অরিত্রিক ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা:বেতনবৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে কলকাতায় পৃথকভাবে পথে নামলেন মিড-ডে-মিল কর্মী (Mid Day Meal Workers Agitation) ও ICDS কর্মীরা (ICDS Workers Agitation)। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার কথা ছিল মিড ডে মিল সহায়িকা সমিতির। সেখানে পৌঁছনোর আগেই ডোরিনা ক্রসিং-এ রাস্তায় বসে পড়েন তাঁরা। 
কী জানা গেল?
বেতনবৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি ও মিড-ডে-মিলের বরাদ্দ বাড়ানো-সহ একগুচ্ছ দাবিতে  সোমবার পথে নামল মিড ডে মিল সহায়িকা সমিতি। এদিন, কর্মীদের ৬টি সংগঠনের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার কথা ছিল। মিড ডে মিল কর্মীদের দাবি, ১০ মাসের বদলে ১২ মাসের বেতন দিতে হবে তাঁদের। বর্তমানে প্রাথমিকস্তরে শিশুদের জন্য বরাদ্দ ৫ টাকা ৪৫ পয়সা। সেকেন্ডারি স্তরে বরাদ্দ ৮ টাকা ১৭ পয়সা। সেই বরাদ্দ বাড়ানোর দাবি জানান তাঁরা। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার দাবি জানালে পুলিশ তাঁদের জানান, তিনি এখন উত্তরবঙ্গে আছেন। এরপর মঙ্গলবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতিতে ডোরিনা ক্রসিং থেকে উঠে যান আন্দোলনকারীরা। পাশাপাশি, এদিন, বিক্ষোভে দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য ICDS কর্মী সমিতিও।  ডেপুটেশন দিতে করুণাময়ী থেকে শৈশালিতে মিছিল করে এলে পুলিশ তাদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের দাবি, ICDS কর্মীদের ভাতা ৮ হাজার ২৫০ ও সহায়িকাদের ৬ হাজার ৩০০ টাকা ভাতা বাড়িয়ে ২৬ হাজার টাকা করতে হবে। আন্দোলনকারীদের দাবি, গত বছরের অগাস্টে একই দাবিতে পথে নেমেছিলেন তাঁরা। এরপরও, কোনও পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি নামা হবে, স্পষ্ট বক্তব্য তাঁদের।

 অতীতে...
গত মাসেই আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। ধর্মতলার মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখান অঙ্গনওয়াড়ি কর্মীরা। পদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। নিয়োগের দাবিতে বার বার উত্তাল হয়েছে এই শহর রাজপথ। গত অগাস্টেই যেমন,  ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে রাজপথে নামেন চাকরিপ্রার্থীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল, বিক্ষোভ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্য়েই জল গড়িয়েছে অনেকদূর। মাসের পর মাস রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন চাকরি প্রার্থীদের দল। কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ মূলত উসকে যায়, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। 

 

আরও পড়ুন:মেডিক্যালে ভর্তিতে ১৪টি শংসাপত্র জাল, অবশেষে সুপ্রিম কোর্টে কবুল রাজ্যের

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget