এক্সপ্লোর

Kolaghat Firecracker Factory Blast: ফিরল এগরার স্মৃতি, এবার কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ

Purba Medinipur: কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় একটি মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে যায়।

বিটন চক্রবর্তী, কোলাঘাট: এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটে বিস্ফোরণ (Kolaghat Firecracker Factory Blast)। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় একটি মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। গতকাল রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। গত বছরের ১৬ মে, এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। মৃত্যু হয় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের।
এরপরেও কীভাবে বেআইনি বাজি কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

যা ঘটল...
গত কাল, এই ঘটনার পর কোলাঘাট থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। আজ সকালেও কোলাঘাট থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। আশার খবর বলতে একটাই। এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, যে মাটির বাড়িটি ধূলিসাৎ হয়েছে, সেখানকার এক বাসিন্দা জখম। আপাতত পুলিশ জানতে চায়, ঠিক কী ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল? গত বছর, ১৬ মে, এগরার খাদিকুলের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, এই কারখানাটি ভানু বাগের। পরে সে নিজেও মারা যায়। এক্ষেত্রে সেরকম কিছু না ঘটলেও স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ৩-৪টি গ্রামের মানুষ তার আওয়াজ শুনতে পান।
এগরার ঘটনার এক বছর পেরোতে না পেরোতে ফের একই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর, এগরার ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজি কাস্টার তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা গেল, বছর পেরিয়ে গেলেও সে সব হয়নি। গ্রামে বাড়ির মধ্যে লুকিয়ে-চুরিয়ে বাজৈ তৈরির কারখানা চলছে আগের মতো। এই ধরনের বিস্ফোরণের ঘটনা প্রকাশ্য়ে এলে কিছুদিনের জন্য পুলিশি ধরপাকড় হয়, কয়েকদিন সব বন্ধ থাকে। তার পর আবার শুরু হয় বেআইনি বাজি কারখানার কাজ, অভিযোগ স্থানীয়দের অনেকের। সেই কারণেই কি বিস্ফোরণে লাগাম পরানো যাচ্ছে না? জোর চর্চা ফের।

আরও পড়ুন:তিন বারে একবারও পূর্ণ মন্ত্রী পায়নি বাংলা , 'এই অসম্মান কেন?', সমালোচনামুখর দেবাংশু

   

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget