এক্সপ্লোর

Debangshu Bhattacharya : তিন বারে একবারও পূর্ণ মন্ত্রী পায়নি বাংলা , 'এই অসম্মান কেন?', সমালোচনামুখর দেবাংশু

West Bengal Loksabha Election Result 2024 : 'এই অসম্মান কেন? এটাই প্রমাণ করে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা' সুর চড়ালেন দেবাংশু। উত্তর দিলে শুভেন্দু।

নয়াদিল্লি:  বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। বাংলার ১২ জন সাংসদের মধ্যে কেউই পেলেন না পূর্ণ দায়িত্ব। এর আগে নরেন্দ্র মোদির দুই দফাতেও বাংলা থেকে কেউই পূর্ণ দায়িত্ব পাননি। প্রথম মোদি সরকারে বাংলা থেকে ক্যাবিনেট মন্ত্রী ছিল না। দ্বিতীয় মোদি সরকারেও বাংলা থেকে ক্যাবিনেট মন্ত্রী ছিল না। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। এবার তা নিয়ে কটাক্ষ উড়ে এল তৃণমূল শিবির থেকে। সোশ্যাল মিডিয়ায়, এ নিয়ে পোস্ট করে আক্রমণ শানাল তৃণমূল ও বামেরা। 

২০১৯ সালে বাংলা থেকে রেকর্ড ১৮টি আসনে জিতলেও, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল সেই ২ জনকেই। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। -
পরে, এই দুজনকে সরিয়ে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকারকে মন্ত্রী করা হয়। কিন্তু, সবাই প্রতিমন্ত্রী। এই ট্রেন্ডকে বাংলা বিদ্বেষ হিসেবেই দেখছেন তৃণমূলের যুব নেতা ও তমলুকের পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর প্রশ্ন , 'বাংলা থেকে ২০১৪-তে ২, ২০১৯-এ ১৮ ও ২০২৪ অর্থাৎ এবারে ১২ জন সাংসদ পেয়েছে বিজেপি। কিন্তু একবারও বাংলা পূর্ণ মন্ত্রী পায়নি। প্রতিবার বাংলাকে দুটি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি। এই অসম্মান কেন? এটাই প্রমাণ করে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা! ঠিক এই কারণেই এই বাংলা বিরোধী দলকে বাঙালি বিসর্জন দিয়েছে। আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর প্রত্যাখ্যান।'            

 তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, একে বলা হয় হাফপ্যান্ট মন্ত্রী। এবারও মোদি সরকারে বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী হল না। এর থেকেই বোঝা যায় বিজেপির বাংলা বিদ্বেষ । এর পরিপ্রেক্ষিতে শুভেন্দুর যুক্তি, মন্ত্রিসভায় বাংলা থেকে দুজন প্রতিনিধি আছে, এতেই বাঙালি খুশি।  

 ২০২৬-সালে বাংলায় বিধানসভা ভোট। তার আগে, বাংলা থেকে নরেন্দ্র মোদি কাউকে ক্যাবিনেট মন্ত্রী করেন কি না, সেটাই দেখার।  

 

আরও পড়ুন :

তৃতীয়বারও রইলেন নির্মলা, মোদির মন্ত্রিসভায় এবার মহিলা কতজন জানুন 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget