এক্সপ্লোর

Recruitment Scam: 'হস্টেলের ছাত্রের মতো পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না' বিচারকের তোপের মুখে ED

ED-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। যদিও নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam)তদন্তের গতিপ্রকৃতি নিয়ে এবার নিম্ন আদালতের ক্ষোভের মুখে পড়তে হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। কটাক্ষের সুরে নিম্ন আদালতের বিচারক মন্তব্য করেন, "হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগে ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না।'' 

নিম্ন আদালতের ক্ষোভের মুখে: ED-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। যদিও নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এবার, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে, নিম্ন আদালতের ক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সি ED-কে। বুধবারও নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের দিন নির্ধারণ করা গেলনা। এদিন ইডির বিশেষ আদালতের বিচারক বলেন, "ED নিজেদের দায়িত্ব পালন করছে না। এখনও পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকে মামলার কপিই দিতে পারেনি ED.'' কেন্দ্রীয় এজেন্সি ED-কে কার্যত কটাক্ষের সুরে বিচারক বলেন, "হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগে ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না।''                              

বিচারক আরও বলেন, অনেকেই এই মামলায় জামিন পেয়ে গেছেন। সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তবে শীতের ছুটি পড়ার আগে ট্রায়াল শুরু করে দেওয়া হবে। ED-র মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীতের ছুটি পড়ার আগে বা ৩১ ডিসেম্বরের আগে চার্জগঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিন নিম্ন আদালতে মামলার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীল। কিন্তু জামিনে মুক্তি অভিযুক্তরা আদালতে উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। শুক্রবার দুপুর ২ টোয় এই মামলার পরবর্তী শুনানি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bidhannagar Mela 2024: 'কেন বেসরকারি সংস্থাকে দায়িত্ব?' বিধাননগর মেলা নিয়ে সরব খোদ পুরসভার চেয়ারম্যান

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget