এক্সপ্লোর

Rajanya Halder: AI দিয়ে ছবি বিকৃতির অভিযোগ, অবশেষে পুলিশের দ্বারস্থ রাজন্যা

TMCP News: রাজন্যার অভিযোগ, AI ব্যবহার করে তাঁর সেমি-ন্যুড ছবি তৈরি করে তা জুনিয়রদের মোবাইলে ছড়িয়ে দিয়েছে দাদারা। আর এই দাদারা শাসক দলেরই ঘনিষ্ঠ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছবি বিকৃতির অভিযোগ, অবশেষে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের। সোনারপুর থানায় অভিযোগ দায়ের সাসপেন্ডেড TMCP নেত্রীর। লালবাজার সাইবার ক্রাইমেও অভিযোগ রাজন্যা হালদারের। AI-এর মাধ্যমে ছবি বিকৃতির অভিযোগ সাসপেন্ডেড TMCP নেত্রীর। কসবার ল'কলেজে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সামনে আসছে আরও সব চাঞ্চল্য়কর অভিযোগ! মুখ খুলছেন একের পর এক পড়ুয়া। আর এর মধ্য়েই  বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্য়া হালদারও। 

রাজন্যার অভিযোগ, AI ব্যবহার করে তাঁর সেমি-ন্যুড ছবি তৈরি করে তা জুনিয়রদের মোবাইলে ছড়িয়ে দিয়েছে দাদারা। আর এই দাদারা শাসক দলেরই ঘনিষ্ঠ। রাজন্যা আরও দাবি করেন, একজন মনোজিৎ মিশ্র নয়। আরও অনেক মনোজিৎ রয়েছেন তৃণমূলের শাসক দলে। এর আগে বিস্ফোরক অভিযোগ করলেও তা পুলিশে জানাননি বলেই দাবি করেন রাজন্যা। তিনি বলেন, দলকে জানিয়েছেন। ভালবেসে দল করতেন তিনি। তাই চান দলই ব্যবস্থা নিক। তাতে আখেরে দলেরই শুদ্ধিকরণ হবে বলেও মনে করেন তিনি। দল বললে পুলিশে জানাবেন বলেছিলেন। তবে এবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন রাজন্যা হালদার। ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তিনি। 

বারবার কয়েকটি জায়গায় মোবাইলে ছড়াচ্ছে তাঁর ছবি। কে বা কারা একাজ করেছেন সেই ব্যাপারে কয়েকজনকে সন্দেহ করছেন রাজন্যা। পুলিশ তদন্ত শুরু করলে, তিনি তাঁদের পরিচয় সামনে আনবেন বলে জানিয়েছেন। এছাড়াও এই ছবি ঘিরে শুরু হয়েছে অনেক বিতর্ক। অনেকে বলছেন এগুলি আসব ছবি। এই ব্যাপারে পুলিশ যেন তদন্ত করে আসল তথ্য সামনে আনে, সেই দাবিও জানিয়েছেন রাজন্যা হালদার। 

রাজন্যা বলছেন, 'আমার কিছু এআই বা ফটোশপ করা ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি চাই পুলিশ তদন্ত করে বলুক যে ওগুলো আমার ছবি নয়, এআই বা মর্ফড। আমার কিছু সাসপেক্ট লিস্ট আছে, যেসব দাদারা জুনিয়রদের মোবাইলে ছবি ছড়িয়ে দিয়েছিল। পুলিশকে জানিয়েছি। তারা তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কথা নয়, তারা এখনও অধরা, সাজা পায়নি সেটাই বড় কথা। সাসপেক্ট লিস্ট দলকেও আগে জানিয়েছি। দল আমায় যথেষ্ট আশ্বস্ত করেছিল। বলা হচ্ছে, আমার ছবি ভাইরাল হয়েছিল, তাই আমি বলতে বাধ্য হয়েছি ওটা এআই বা মর্ফড। আমি চাই পুলিশ তদন্ত করে বলুক, আইন বলুক যে ওটা এআই বা মর্ফড ছবি। যে পরিস্থিতি তাতে আমার মনে হয়েছে আর হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget